শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৪ পি.এম
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূলের শূন্য পদগুলো পূরণের মাধ্যমে সাংগঠনিক পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি। দলটির সর্বাধিক নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে মূলত দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী সারা দেশের জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে যেসব নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া হয়।
এর মধ্যে অন্যতম হলো, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা।
তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিএনপির পক্ষ থেকে ঢাকা শহরের পাশাপাশি সারা দেশে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে এই প্রচারপত্র তৈরি করা হয়েছে। এছাড়া স্কুল, মাদ্রাসা ও হাটবাজারে যেন যত্রতত্র আবর্জনা ফেলে মশার বংশবিস্তার না ঘটে, সেজন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি গার্লস গাইড, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতায় কাজ করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রেডিও, টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমেও দলের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
সাংগঠনিক আলোচনার বিষয়ে বিএনপির ভারপ্রান্ত মহাসচিব বলেন, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অনেকে মারা গেছেন বা বহিষ্কারের কারণে পদ শূন্য হয়ে গেছে। গঠনতন্ত্র অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত পদোন্নতি দিয়ে তা পূরণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী সানায় ফিরে গেছেন দুই শতাধিক ইয়েমেনি বন্দি, যারা সৌদি সমর্থিত কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর তাঁরা সানায় পৌঁছানোর পর উষ্ণ সংবর্ধনা লাভ করেন। এই বন্দিরা মুক্তি পেয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হাতে চলে আসা পশ্চিমাঞ্চলের কৌশলগত এলাকা মোখা, ধুবাব ও তায়েজের নিয়ন্ত্রণের পর। বন্দি বিষয়ক কমিটির পক্ষ থেকে এ উপলক্ষে একটি বিশেষ সংবাদ সম্মেলনও আয়োজন করা হয়।
তিনি আরও জানান, বন্দি বিষয়ক কমিটির প্রধান আবদুল কাদির আল-মুর্তাদা মুক্তিপ্রাপ্ত ২১০ জন বন্দির সম্পর্কে জানান যে, তারা একটি বন্দি বিনিময় চুক্তির অংশ ছিলেন, যা পূর্বে চূড়ান্ত হলেও প্রতিপক্ষের অসহযোগিতার কারণে আটকে গিয়েছিল। সৌদি সমর্থিত বাহিনীর শক্তপোক্ত অবস্থান ভেঙে তাদের মুক্ত করা হয়েছে ‘আল্লাহ শক্তির দিক থেকে শক্তিশালী ও শাস্তিতে কঠোর’ নামে একটি সফল সামরিক অভিযান চালিয়ে। এই মুক্তিপ্রাপ্ত ইয়েমেনিরা গত পাঁচ থেকে আট বছর ধরে কারাবন্দি ছিলেন এবং অনেকের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডসহ কঠোর কারাদণ্ডের সাজা দিয়েছিল।
এছাড়া, হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একজন বিবৃতিতে পশ্চিমাঞ্চলে বড় ধরনের সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওই অভিযানে তায়েজ ও হুদায়দা গভর্নরহাটের ছয়টি জেলার প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা সৌদি সমর্থিত বিদেশি শক্তির কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। এই অভিযানের ফলে কৌশলগত করবে এল-মান্দেব প্রণালী, ময়ুন দ্বীপ এবং মোখাসহ আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ক্যাম্প ও ঘাঁটি সম্পূর্ণভাবে ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে যাবেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে উপাচার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতি উল্লেখযোগ্য। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কাছে নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর রয়েছে। আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি জানিয়েছেন, কুষ্টিয়া সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলটি উদ্বোধন করার জন্য তিনি রাজি হয়েছেন। আশা করি, আগামী মাসে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন।’
সাক্ষাৎকালে উপাচার্য প্রধানমন্ত্রীকে সৌজন্য উপহার হিসেবে তার রচিত কয়েকটি বই দেন। এসময় প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্তকরেন। উপাচার্যের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনা এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের চার্চগেট এলাকার ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের সোনা ও হিরের গয়না চুরি যাওয়ার অভিযোগে এক পরিচারিকাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। চুরি যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চার্চগেটের ওই বাড়িতে আমিশার মা আশা প্যাটেল থাকতেন। সেখানে প্রায় দেড় বছর ধরে কাজ করছিলেন ৪০ বছর বয়সী সীমা ঘাটে। তিনি পালঘরের বাসিন্দা।
অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসে ওই বাড়ি থেকে হিরে বসানো একটি সোনার বালা চুরি হয়। বালাটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। ঘটনার পর থেকেই আমিশার মায়ের সন্দেহের তালিকায় ছিলেন ওই পরিচারিকা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত কয়েক মাস ধরে আশা প্যাটেল সীমাকে গয়নাটি ফেরত দেওয়ার জন্য বলছিলেন। একই সঙ্গে চুরির কথা স্বীকার করার জন্যও তাকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু গয়নাটি ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মেরিন ড্রাইভ থানার পুলিশ। তদন্তের পর সীমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে চুরি যাওয়া গয়নাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গয়নাটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত সীমার বিরুদ্ধে আগে কোনো অপরাধের অভিযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে এসে তিনি এনডিটিভিকে একটি একান্ত সাক্ষাৎকারে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের ওপর ইসরায়েলের ‘উপনিবেশ স্থাপন’ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, গাজায় ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণ ও হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।
আনোয়ার ইব্রাহিম মন্তব্য করেছেন, হামাসের বয়স মাত্র ২০ বছর। কিন্তু ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনের ইতিহাস প্রায় ৭০ বছরের। তাঁর কথায়, মালয়েশিয়া এবং ভারত উভয় দেশই উপনিবেশবাদের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত। এজন্য ইসরায়েলের হাতে ফিলিস্তিনের উপনিবেশ স্থাপনকে তিনি মেনে নেওয়া যায় না বলছেন।
তিনি আরও বলেন, গাজায় অব্যাহত বোমাবর্ষণ এবং মানুষ হত্যার ঘটনাগুলো অত্যন্ত নৃশংস। আনোয়ার ইব্রাহিম তাঁর ভাষায় বলছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে চিহ্নিত করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ