ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা ছাত্রদলের


ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের সর্বত্র ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুই দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি ছাত্রদল।

আজ শনিবার, ঢাবি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচি প্রকাশ করেছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপি প্রদান করার পর, উপাচার্যের কার্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন এবং লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হবে।

আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন

পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদল নিজ নিজ হল প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করবে। পাশাপাশি, তারা স্ব-স্ব হলে পরিচ্ছন্নতা অভিযান চালাবে এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংগঠনটির দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬'-এর ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করেছে ঢাবি ছাত্রদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ বালুর দৌরাত্ম্য থেকে কালকিনিকে মুক্ত করতে পারবেন ইউএনও কিশোর কুমার দাস?

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ এম


অবৈধ বালুর দৌরাত্ম্য থেকে কালকিনিকে মুক্ত করতে পারবেন ইউএনও কিশোর কুমার দাস?

মাদারীপুরের কালকিনি উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে এবং প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ নষ্ট করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার খাসেরহাট ইউনিয়নের সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের পাশের এলাকা এবং মধ্যলক্ষীপুরে মালেক হাওলাদারের বাড়ির পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপগুলো নষ্ট এবং ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় ওই স্থানগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা না যায়।

অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। দায়িত্ব গ্রহণের প্রায় এক সপ্তাহের মধ্যেই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এটি তাঁর প্রথম বড় ধরনের অভিযান।

স্থানীয়দের অভিযোগ, কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বিশেষ করে আড়িয়াল খাঁ নদে রাতের আঁধার থেকে শুরু করে দিনের বেলাতেও বিভিন্ন স্থানে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন তীব্র হচ্ছে এবং বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে অনেক পরিবার নদীভাঙনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান স্থানীয়রা।

নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত থাকলে দীর্ঘদিনের এই বালু উত্তোলনের দৌরাত্ম্য কমবে এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগও কিছুটা লাঘব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

তবে স্থানীয়দের প্রশ্ন—শুধু একটি-দুটি অভিযান নয়, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নিয়ে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা এবং নদীভাঙনপ্রবণ মানুষের বসতভিটা রক্ষায় উপজেলা প্রশাসন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৮৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ এম


তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৮৫ জন

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৮৫ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

ডিএমপির یک সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৭ জন, তেজগাঁও থানা পুলিশ ২১ জন, আদাবর থানা পুলিশ ১৯ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৬ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. এমদাদুল হক (৩০), মো. নাঈম (২৪), মো. মাসুদ খান (৩৬), মো. আরিফ আহমেদ রাব্বি (২৩), সোহাগ গাজী (৩০), মোছা. নাজমা বেগম (৪১), মো. সেলিম মিয়া (২২), মো. বিপ্লব (৪০), মো. আবু তাহের (২৯), মো. মনসুর আলী (৪০), মো. রিপন ইসলাম (২৮), মো. শফি মিয়া (২৬), মো. রিমন মিয়া (২৭), মো. আবু মুসা (১৯), মো. নুর (২০), মো. জিশান (১৯), মো. আলী হোসেন বাপ্পী (৩১), মো. খোকা (২৪), মো. রকি (২৩), মো. মফিজুল ইসলাম ওরফে রাসেল (৩৮), মো. সাব্বির হোসেন ওরফে ছিটু সাব্বির (২২), আমিন (২১), মো. ইউসুফ হোসাইন (২৩), মো. আব্দুস ছামাদ শেখ (৫১), মোক্তার হোসেন (৩২), মো. নুরুল ইসলাম (৫৫), মো. নজরুল ইসলাম (৫০), নজরুল ইসলাম (৩৫), মো. জীবন হোসেন (২২), মো. জাহিদ (১৯), মো. নাজিম (১৯), মো. মিঠুন (৫২), মোবারব (২০), মো. সাগর (২০), মো. রাসেল (৩৫), জনি (২০), মো. ওহিদ তালুকদার (৩০), সজিব শেখ (২৭), মো. ওবায়দুল খালাসি (৪৫), মো. মাহবুব ফকির (২১), মো. সুরুজ (২৮), মানিক (৩৫), মো. সাব্বির হোসেন (২২), মো. রাকিব খন্দকার (২৩), সিয়াম আহম্মেদ তুহিন (২৪), মো. ইব্রাহিম (২৫), মো. সাব্বির হোসেন (২২), মোছা. মাহজাবিন-ই-নাসরিন (২৫), মো. রাসেল (২৩), শাকিল ওরফে বুড্ডু (২৬), মো. রুবেল (২৮), সৈয়দ আবুল কাশেম কাজল (৫০), রাফসান (২৫), তাজিম ইবনে জলিল (২৪), মো. সোলায়মান (২৪), মো. আরিফ হোসেন (২৩), মো. শান্ত (১৮), মো. বশির (২৯), মো. শাহিন (২৭), শাকিল ওরফে বুড্ডু (২৬), মো. সাইফুল ইসলাম (৩০), মো. জাহাঙ্গীর (২৫), মো. রায়হান (২৬), মো. সুজন (২০), আবদুল্লাহ আল নোমান (৩০), মো. নাইম ইসলাম (২৪), মো. মনির হোসেন (৪০), মো. সাইদুর ইসলাম ওরফে সাইদ (২৬), নাইম খান (২৫), মো. হৃদয় (২০), মো. রাজু (৩৮), মো. আসিফ (১৮), মো. সোহেল মৃধা (১৯), মো. জিসান (১৯), মো. হেলাল (৩০), মো. লিমন (২৫), মো. সাইদুল (৪৫), মো. জিয়াউর রহমান (৪৮), মো. হেলাল উদ্দিন (২৮), মো. আরিফুল ইসলাম (৩২), মো. সাদিক (২২), আল আমিন (১৯), মো. শাহাদৎ হোসেন (৩৫), মো. হাসান সাঈদ (৫৫) এবং মো. দিপু।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার গুলি-কার্তুজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ এম


রংপুরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার গুলি-কার্তুজ

রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের গুলি এবং শটগানের কার্তুজ জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে শটগানের আট রাউন্ড সীসা কার্তুজ (লেড বল), শটগানের আট রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মি.মি. রাইফেলের এক রাউন্ড তাজা গুলি রয়েছে। 

শনিবার দুপুরে এই তথ্য জানান, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র‌্যাব জানায়, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর গভীর রাতে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের  একটি পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় সর্বমোট ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডিমূলে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ এম


সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। সেবা নিতে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে সহস্রাধিক মানুষ আসেন।

আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের চিকিৎসা নিশ্চিতে সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%