ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন


কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি শিক্ষার আধুনিকায়ন এবং জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস খাত গড়ে তুলতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক প্রকল্প ‘এলগনিং’ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জলবায়ু সহনশীলতার জন্য কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষার ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসায় শিক্ষায় জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত প্রকল্পটির অন্যতম লক্ষ্য আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে কৃষি শিক্ষাকে সময়োপযোগী করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। স্বাগত বক্তব্য দেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের। পরে এলগনিং প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক ও কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

‘কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসায় শিক্ষায় জলবায়ু সহনশীলতা’ বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক মো. আব্দুর রউফ। আলোচনায় সভাপতিত্ব করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান। এতে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এশিয়ায় কৃষি উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসাকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করাই এলগনিং প্রকল্পের মূল লক্ষ্য। এর আওতায় বাংলাদেশ ও কম্বোডিয়ার পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উদ্ভাবনী ক্লাস্টার গড়ে তোলা হবে।

তিনি বলেন, গ্রিন ডিল, ডিজিটাল রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে অনলাইন ও ব্লেন্ডেড লার্নিং কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, কর্মপরিবেশে প্রযুক্তি ও নতুন গবেষণাকে সমন্বিত করা অত্যন্ত জরুরি। গবেষণার ধারাকে আরও সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পারস্পরিক প্রশিক্ষণ ও সফরের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্যবান তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বাকৃবিতে দক্ষ গবেষক ও বিজ্ঞানীদের শক্তিশালী ভিত্তি রয়েছে। তাঁদের যৌথ যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগ থেকে আরও ভালো ফলাফল আসবে বলে আশা করছি।
 

--

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. শরীফ হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

এসআই শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের দলটি আঠারোগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকার দন্ত চিকিৎসক নুরুল ইসলাম তালুকদারের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকা থেকে মো. শরীফ হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শরীফ হাওলাদার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর (উত্তর কান্দা) ৯ নম্বর ওয়ার্ডের মৃত খলিল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর বাজারের মুদি দোকানি আমানউল্লাহর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের কক্ষ তালা মেরে দিলেন সহকারি শিক্ষকরা

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের কক্ষ তালা মেরে দিলেন সহকারি শিক্ষকরা
 
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের আটজন শিক্ষকের বেতন-ভাতাদি বন্ধকরণ সহ নানা অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কক্ষ তালবদ্ধ করেছেন ভূক্তভোগি শিক্ষকরা । গত বৃহস্পতিার থেকে প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে কক্ষের দরোজা পেরেক মেরে আটকে রাখা হয়েছে। এদিকে গত ৮ সেপ্টেম্বর হতে অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পর আজ রোববার বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের হটসআপে ছুটির আবেদনপত্র পাঠিয়েছেন। 
 
অভিযোগে জানাগেছে, সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাত, সহকারি শিক্ষকদের হয়রাণি ও শির্ক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার না দেওয়া নানা অভিযোগ ওঠে। এসব অভিযোগের পর ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান সরেজমিনে পরিদর্শনের পর অধিকতর তদন্ত কমিটি গঠন করেন। ওই তদন্তে সহকারি শিক্ষরা সাক্ষি দিলে প্রশাসন তদন্ত করে প্রাথমিক সত্যতা পান । তদন্তকালে শিক্ষককরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, মানসিক হয়রানি এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ তুলে ধরেন। এতে ক্ষুব্দ হয়ে প্রধান শিক্ষক সাতজন সহকারি শিক্ষকের বেতন-ভাতা বন্ধ করে দেন। এ নিয়ে প্রধান শিক্ষকের সাথে সহকারি শিক্ষকদের বিরোধ দেখা দেয়। এর প্রতিবাদে ভূক্তভোগি সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ও  পেরেক মেরে আটকে দেন। এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। 
 
বিদ্যায়ের ভূক্তভোগি ধর্মীয়  শিক্ষক মোঃ সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক সম্পূর্ণ বেআইনভাবে সাতজন শিক্ষকের বেতন বন্ধ করে রেখেছেন। তিনি স্বেচ্ছাচারি ভাবে বিদ্যালয় পরিচালনা করে শিক্ষার পরিশে বিনস্ট করছেন। তার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগের প্রশাসনিক তদন্তে শিক্ষকরা সাক্ষি দিলে তিনি ক্ষুব্ধ হয়ে সহকারি সাতজন শিক্ষকের বেতন বন্ধ করে দেন। যা সম্পূর্ণ বেআইনি। একারনে ভূক্তভোগি শিক্ষকরা প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ করে দেন। 
 
 
অভিযুক্ত প্রধান শিক্ষক এস.এম .মজিবুর রহমান বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। শিক্ষকদের বেতন বন্ধ করার বিষয়টির মূল কারন তারা প্রাইভেট পড়ায়। এটা প্রশাসিনক কারনে বেতন-ভাতাদি সাময়িক বন্ধ করেছি। প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করা বিষয়ে আমি কিছু জানিনা।
 
এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি তদন্তাধিন রয়েছে। প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করার বিষয়টি শুনেছি। কি কারনে বন্ধ করা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময়
 
রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম মতবিনিময় করেছেন।
আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক,সহ-সভাপতি শহিদুল আলম মিয়া মিলন, আমিরুল হক, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
মতবিনিময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৩৭৫ পুরিয়া হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৩৭৫ পুরিয়া হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
 
 
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৭৫ পুরিয়া হেরোইনসহ মোছাঃ জোলেখা খাতুন ওরফে কাজলী (৪১) নামে এক নারীকে গ্রে’প্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আরও এক নারীকে পলাতক আ’সামি করে মা’মলা করা হয়েছে।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হল রোডের সোহরাব মন্ডল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে মোঃ আঃ হকের বাড়িতে অভিযান চালায়। সেখানে ভাড়াটিয়া জোলেখা খাতুন ওরফে কাজলীর দখলে থাকা বসতঘর ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেহ ও বসতঘর তল্লাশি করে ৩৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
 
অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জোলেখা খাতুন হেরোইনের মালিক হিসেবে দুলি আক্তার (২৯) নামে আরেক নারীর নাম উল্লেখ করেন। তিনি দাবি করেন, দুলি আক্তারের হেরোইন ঈআরোতার মাধ্যমে বিক্রি করা হতো এবং তারা পারস্পরিক যোগসাজশে মাদক ব্যবসা করতেন।
 
এ ঘটনায় জোলেখা খাতুন ওরফে কাজলী এবং দুলি আক্তারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে। দুলি আক্তার বর্তমানে পলাতক রয়েছেন।
 
গ্রে’প্তার জোলেখা খাতুন উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার মোঃ সেকেন মন্ডলের মেয়ে এবং মোঃ ওহাব মোল্লার স্ত্রী। তার স্থায়ী ঠিকানা কুষ্টিয়ার কুমারখালী থানার খয়েরচারা এলাকায়।
 
মামলার অপর আসামি দুলি আক্তার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার মোঃ কাইয়ুম শেখের মেয়ে ও মোঃ রানার স্ত্রী।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%