০৮:২৭ পি.এম
বাবা-মার সঙ্গে অভিমান করে ঐ আট বছরের একটি শিশু নগদ ৬৪ হাজার টাকা এবং প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে গিয়েছিল। গত বুধবার মাদারীপুরের শিরখাড়া থেকে যে শিশুটি নিখোঁজ হয়েছিল, অবশেষে আজ শুক্রবার সে ফিরে এসেছে তার পরিবারের কোলে।
এই অবুঝ শিশুটির উদ্ধারকারীরা মাদারীপুর সদর জেলা হাসপাতালে নিয়োজিত আনসার সদস্যরা।
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাতে ১০টার দিকে হাসপাতালের আউটডোরে একা ঘুরে বেড়ানো শিশুটিকে লক্ষ্য করেন আনসার সদস্য মো. অন্তর মিয়া। তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মোখলেসকে জানালে, তাদের পক্ষ থেকে শিশুটির সঙ্গে পরম মমতায় কথা বলা হয়। তার পরের ঘটনায় তল্লাশি চালাতে গিয়ে শিশুটির ব্যাগ থেকে খেলনার সঙ্গে নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন
আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে জানান। তিনি হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেন এবং সদর থানার ওসিকে বিষয়টি অবগত করেন।
পরে শিশুটিকে পুলিশের সহায়তায় আজ শুক্রবার (১৭ জুলাই) ভোরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিমানে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এদিকে, স্থানীয় প্রশাসনও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন