ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ! ২৯টি দেশ নিয়ে নতুন ‘এআই জোট’ চীন


আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ! ২৯টি দেশ নিয়ে নতুন ‘এআই জোট’ চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বৈশ্বিক প্রভাব বিস্তারে নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে চীন।

সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে (ডব্লিউএআইসি) চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এআই কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। এটি আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উন্নয়নের ক্ষেত্র হওয়া প্রয়োজন।

শুক্রবার দেওয়া বক্তব্যে তিনি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রযুক্তি খাতে অন্য দেশকে সীমাবদ্ধ করা উচিত নয়।

আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন

তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ব্যবহার আন্তর্জাতিক অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত হওয়া দরকার।

এর আগে বৃহস্পতিবার সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)। ২৯টি দেশ নিয়ে গঠিত এই জোটের সদর দপ্তর সাংহাইয়ে স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

জোটটিতে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ গ্লোবাল সাউথভুক্ত বিভিন্ন দেশ অংশ নিয়েছে।

আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক

বিশ্লেষকদের ধারণা, এই জোটের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে এআই-সংক্রান্ত নীতিমালা ও আইন প্রণয়নে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করবে চীন।

প্রযুক্তি খাতে নেতৃত্ব নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। বিশেষ করে উন্নতমানের সেমিকন্ডাক্টর বা চিপ প্রযুক্তিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা ‘চিপ যুদ্ধ’ নামে পরিচিত।

জাতীয় নিরাপত্তার কারণে চীনের কাছে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও চিপ উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে।

আরও পড়ুন: ব্রিকস দেশগুলোর জন্য ‘ওপেন-সোর্স এআই জোন’ গঠনের প্রস্তাব সি চিন পিংয়ের

বিশেষজ্ঞদের মতে, উন্নত চিপ উৎপাদনে চীন এখনো কিছুটা পিছিয়ে থাকলেও বৃহৎ ডাটা সেন্টার, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং খনিজ সম্পদের ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ফলে এআই খাতের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতায় চীনের অবস্থান শক্তিশালী হতে পারে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গভর্ন্যান্স বিশেষজ্ঞ অরিন্দ্রজিৎ বসু বলেন, বৈশ্বিক সাইবার ও এআই নীতি নির্ধারণে যুক্তরাষ্ট্র যখন তুলনামূলকভাবে পিছিয়ে যাচ্ছে, তখন চীন সেই শূন্যস্থান কাজে লাগিয়ে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, উন্নয়নশীল দেশগুলোর সমর্থন নিয়ে এআই শাসনব্যবস্থায় নতুন প্রভাব বলয় তৈরি করতে চায় বেইজিং।

আরও পড়ুন: রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে সেই আইনজীবীর ফের রিট

এই উদ্যোগ ভবিষ্যতে প্রযুক্তি বিশ্বে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

রাজশাহী মহানগরীর হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতি।

শুক্রবার বিকালে শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেন।

তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে। এই সময় তিনি রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর যেসব উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। নাগরিক সেবার মানোন্নয়ন ও নগর উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মোঃ জনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরে বিপুল পরিমানে গাঁজাসহ আটক ১, পলাতক ১

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


মোহনপুরে বিপুল পরিমানে গাঁজাসহ আটক ১, পলাতক ১

রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমানে গাঁজাসহ গ্রেফতার হলো মোঃ মুকুল ওরফে কালু (৪০) নামে এক মাদক কারবারী। এ সময় তার সহযোগী ট্রাকচালক মোঃ রাজু মিয়া (২০) পালিয়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর সোয়া ৩টায় মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ গ্রেফতারকৃতের কাছ থেকে ৩১ কেজি গাঁজা জব্দ করে। গ্রেফতার মোঃ মুকুল ওরফে কালু (৪০) মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অপরদিকে পলাতক আসামী ট্রাকচালক মোঃ রাজু মিয়া। শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তারা। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোঃ মুকুল ওরফে কালু জানায় যে, জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে রেখেছিল এবং তারা দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত মাদক কারবারী ও তার সহযোগী একসাথে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের এলাকায় বিক্রির কাজে যুক্ত ছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের কঠোর চেষ্টা চলছে বলেও জানায় র‌্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তবর্তী এলাকায় বিজিবি পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ ও ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১০২ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়।

শুক্রবার বিকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। বুধবার (১৬ জুলাই) রাতে, খানপুর বিওপির একটি টহল দল কাটাখালী থানার পশ্চিমপাড়া পদ্মা নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করে।

অপর একটি অভিযানে, সাহেবনগর বিওপির টহল দল গোদাগাড়ী থানার চরহনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকিয়ে রাখা ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই রাতে, ইউসুফপুর বিওপির একটি দল টাংগন পূর্বপাড়া নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে জেলেদের মাছ ধরার জালের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২৪ বোতল ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত সিরাপ রাজশাহী কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং মাদকদ্রব্যগুলি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। তিনি এই মন্তব্য করেন যখন তিনি বলেছেন, বাংলাদেশ হবে বৈচিত্রের এক শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক আলোর দিশারী মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, যারা একক ধর্ম বা একক রাজনৈতিক সংস্কৃতির কথা বলেন, তারা প্রকৃতির আইন জানেন না। যারা বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানকে গ্রহণ করতে অক্ষম, তারা সমাজ এবং মানবতার প্রতি বিরোধী।

এ সময় তথ্যমন্ত্রী ভেগাই হালদারের মানবতার জীবনী নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। একই সঙ্গে ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ, জাতীয়করণ এবং আধুনিক মন্দির স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%