ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মোহনপুরে বিপুল পরিমানে গাঁজাসহ আটক ১, পলাতক ১


মোহনপুরে বিপুল পরিমানে গাঁজাসহ আটক ১, পলাতক ১

রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমানে গাঁজাসহ গ্রেফতার হলো মোঃ মুকুল ওরফে কালু (৪০) নামে এক মাদক কারবারী। এ সময় তার সহযোগী ট্রাকচালক মোঃ রাজু মিয়া (২০) পালিয়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর সোয়া ৩টায় মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ গ্রেফতারকৃতের কাছ থেকে ৩১ কেজি গাঁজা জব্দ করে। গ্রেফতার মোঃ মুকুল ওরফে কালু (৪০) মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অপরদিকে পলাতক আসামী ট্রাকচালক মোঃ রাজু মিয়া। শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তারা। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোঃ মুকুল ওরফে কালু জানায় যে, জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে রেখেছিল এবং তারা দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত মাদক কারবারী ও তার সহযোগী একসাথে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের এলাকায় বিক্রির কাজে যুক্ত ছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের কঠোর চেষ্টা চলছে বলেও জানায় র‌্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তবর্তী এলাকায় বিজিবি পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ ও ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১০২ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়।

শুক্রবার বিকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। বুধবার (১৬ জুলাই) রাতে, খানপুর বিওপির একটি টহল দল কাটাখালী থানার পশ্চিমপাড়া পদ্মা নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করে।

অপর একটি অভিযানে, সাহেবনগর বিওপির টহল দল গোদাগাড়ী থানার চরহনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকিয়ে রাখা ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই রাতে, ইউসুফপুর বিওপির একটি দল টাংগন পূর্বপাড়া নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে জেলেদের মাছ ধরার জালের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২৪ বোতল ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত সিরাপ রাজশাহী কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং মাদকদ্রব্যগুলি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। তিনি এই মন্তব্য করেন যখন তিনি বলেছেন, বাংলাদেশ হবে বৈচিত্রের এক শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক আলোর দিশারী মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, যারা একক ধর্ম বা একক রাজনৈতিক সংস্কৃতির কথা বলেন, তারা প্রকৃতির আইন জানেন না। যারা বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানকে গ্রহণ করতে অক্ষম, তারা সমাজ এবং মানবতার প্রতি বিরোধী।

এ সময় তথ্যমন্ত্রী ভেগাই হালদারের মানবতার জীবনী নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। একই সঙ্গে ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ, জাতীয়করণ এবং আধুনিক মন্দির স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী উপজেলা জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী উপজেলা জয়ী

পাবনায় অনুষ্ঠিত ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ঈশ্বরদী উপজেলা ও পাবনা সদর উপজেলা। এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে।

রোমাঞ্চকর এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ঈশ্বরদী উপজেলা ৩-১ গোলের ব্যবধানে পাবনা সদর উপজেলাকে পরাজিত করে। এর ফলে ঈশ্বরদী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। এছাড়া গেস্ট অব অনার হিসেবে ছিলেন পাবনা-০৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য জনাব এ কে এম সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা প্রেস ক্লাবের সভাপতি জনাব আখতারুজ্জামান আখতার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল ইসলাম (বিশু) (প্রশাসক, জেলা পরিষদ, পাবনা), পাবনা জেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ হাবিবুর রহমান (হাবিব) এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, পাবনা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, যেখানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সরকারবিরোধী বৈঠক’ করতে গিয়ে রেস্টুরেন্টে তোপের মুখে শাওন-প্রভাষরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


‘সরকারবিরোধী বৈঠক’ করতে গিয়ে রেস্টুরেন্টে তোপের মুখে শাওন-প্রভাষরা

রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্টে সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক বৈঠকের কারণে ছাত্রজনতার তোপের মুখে পড়েছিলেন ‘আওয়ামী লীগপন্থী’ বলে পরিচিত কয়েকজন সাংবাদিক।

বুধবার (১৬ জুলাই) রাতে তেজগাঁও ইমপালস হাসপাতাল সংলগ্ন আল মদিনা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবী অনুসারে, ওই রাতে সাংবাদিক জ ই মামুন, মুন্নি সাহা ও প্রভাষ আমিনসহ কয়েকজন সেখানে অবস্থান করেছিলেন। তাদের সঙ্গে ছিলেন প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী, যিনি সাম্প্রতিক সময়ে জুলাই অভ্যুত্থান নিয়ে অশ্লীল মন্তব্য করে সমালোচিত হয়েছেন, তিনি হলেন মেহের আফরোজ শাওন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকটি নিয়ে সন্দেহ তৈরি হলে উপস্থিত জনতা কয়েকজনকে ঘিরে ধরে। এরপর তাদের পুলিশে দিতে চাওয়ার সময় তারা জনতার কাছে মাফ চান। পরিস্থিতি উন্নতি না হলে এই সাংবাদিকরা পুলিশে ফোন দেন। এক পর্যায়ে ছাত্রজনতাকে বোঝিয়ে তাদের অভিযোগ করার জন্য দুঃখ প্রকাশ করে মৌখিক মুচলেকা নিয়ে তাদেরকে চলে যেতে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের কয়েকটি ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় মেহের আফরোজ শাওন জ ই মামুনের পাশে বসা ছিলেন, তবে ক্যামেরার বিপরীত দিকে তিনি মুখ লুকিয়েছিলেন। ঘটনার স্থান থেকে বের হওয়ার সময় তিনি চুল দিয়ে তার মুখ ঢেকে রাখেন।

রেস্টুরেন্টের মালিক ও প্রোভাইডার জিয়াউর রহমান খোকন জানান, রাত আনুমানিক পৌনে ১১টার দিকে শাওন, মুন্নি সাহা, জ ই মামুনসহ আরও কয়েকজন রেস্টুরেন্টে খাবার খেতে আসেন। তারা এর আগেও সেখানে এসেছিলেন। ঘটনার সময় রেস্টুরেন্টে ৪০ থেকে ৪৫ জন গ্রাহক উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, খাবার খাওয়ার সময় কয়েকজন গ্রাহকের মধ্যে আলোচনা শুরু হয়। পরে আরও কিছু লোক জড়ো হন এবং তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন কেন এ ধরনের গ্রাহকদের সেখানে বসতে দেয়া হয়েছে।

এক পর্যায়ে রেস্টুরেন্টের সামনে ২০০ থেকে ৩০০ লোক জড়ো হলে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। এ সময়ে এলাকার লোকজনের হস্তক্ষেপে তারা সেখান থেকে চলে যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এই বিষয়ে সাংবাদিক জ ই মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%