প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূলের শূন্য পদগুলো পূরণের মাধ্যমে সাংগঠনিক পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি। দলটির সর্বাধিক নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে মূলত দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী সারা দেশের জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে যেসব নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া হয়।
এর মধ্যে অন্যতম হলো, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা।
তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিএনপির পক্ষ থেকে ঢাকা শহরের পাশাপাশি সারা দেশে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে এই প্রচারপত্র তৈরি করা হয়েছে। এছাড়া স্কুল, মাদ্রাসা ও হাটবাজারে যেন যত্রতত্র আবর্জনা ফেলে মশার বংশবিস্তার না ঘটে, সেজন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি গার্লস গাইড, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতায় কাজ করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রেডিও, টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমেও দলের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
সাংগঠনিক আলোচনার বিষয়ে বিএনপির ভারপ্রান্ত মহাসচিব বলেন, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অনেকে মারা গেছেন বা বহিষ্কারের কারণে পদ শূন্য হয়ে গেছে। গঠনতন্ত্র অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত পদোন্নতি দিয়ে তা পূরণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন