ঢাকা বুধবার, ০৯ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৯ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৫শে ভাদ্র, ১৪৩২বাং

ঢাবিতে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ১৯ জুলাই


ঢাবিতে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ১৯ জুলাই

ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী রবিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-২, ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ জুলাই) ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ এবং রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটের (আরআইটি) প্রতিনিধি ড. আকরাম। এ সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লব ২০২৪-এর লিগ্যাসি: জবাবদিহি, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ’。

আরও পড়ুন: জ্বালানির দাম বাড়াল চীন

সম্মেলনে জুলাই বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রভাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কী ধরনের সংস্কার প্রয়োজন, সে বিষয়ে মতবিনিময় করবেন দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও নীতিনির্ধারকরা।

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আরআইটি, ডাকসু, ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর সঙ্গে মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজও যুক্ত রয়েছে।

সম্মেলনের উদ্বোধনী পর্বে জুলাই আন্দোলনে শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম তাঁর অনুভূতি ব্যক্ত করবেন। উদ্বোধনী বক্তব্য দেবেন আইসিজেআর-২-এর আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসাইন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রতিনিধি হুমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন: শিশু-তরুণ হত্যার দায়ে শেখ হাসিনার ক্ষমা নেই: রিজভী

এ ছাড়া অতিথি হিসেবে তৎকালীন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী এবং সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা উপস্থিত থাকবেন।

ভ-triggeredous শ্লেষোভেসের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে সম্মেলনে একটি বিশেষ প্রোটোকল সেশনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে。

সম্মেলনে পাঁচটির বেশি প্যানেল আলোচনায় অংশ নেবেন ১৫ জনের বেশি বিশেষজ্ঞ। মূল প্রবন্ধের পাশাপাশি এতে বাছাই করা ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। সম্মেলনের প্রথম প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন আরআইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। এতে সম্মেলনের ঘোষণা উপস্থাপন করবেন কানাডার ইউনিভার্সিটি অব রেজিনার সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ এবং সমাপনী বক্তব্য দেবেন আরআইটির নির্বাহী পরিচালক ড. একরাম উদ্দিন।

আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন জুলাই বিপ্লবের অপূর্ণ কাজ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মানবাধিকার সুরক্ষা নিয়ে গবেষণাভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।

আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন সেনা হত্যার বিষয়ে ইরানের দাবি অস্বীকার যুক্তরাষ্ট্রের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে বিপুল সম্পদ পাচার হওয়ার কারণে: ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে বিপুল সম্পদ পাচার হওয়ার কারণে: ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে আমাদের বিপুল সম্পদ পাচার হওয়ায় অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই অর্থনীতিকে পুনরুদ্ধার করা এখন একটি চ্যালেঞ্জের কাজ।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস এসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হতে পারে বেসরকারি শিল্পখাত। সেজন্য গার্মেন্টস শিল্পের ব্যাংক ঋণের সুদ কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে।

এই সময়ে তিনি রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভঙ্গুর দেশকে নতুন করে গড়ে তুলতে জুলাইয়ের ঐক্যকে সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য এবং স্থিতিশীলতা। যে দেশে বিপুল সম্পদ লুট হয়ে গেছে এবং বেকারত্বের হার এত বেশি, সেই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্য। আমাদের সেই ঐক্য গড়ে তুলতে হবে।

এ সময় তৈরি পোশাক শিল্পের সাথে জড়িতদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক বলেও জানান মির্জা ফখরুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


ঝালকাঠিতে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচি সার্বিক নির্দেশনায় ছিল বিভাগীয় প্রশাসন, বরিশাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা পাশাপাশি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করারও আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ১৩ বছরের শিক্ষার্থী হাসিব

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ১৩ বছরের শিক্ষার্থী হাসিব

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

ঘটনাটি ঘটেছিল শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে মহারাজপুর ইউনিয়নের আকন্দোবাড়িয়া ঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিট থেকে ১টার দিকে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে তিন বন্ধু। এ সময় নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হাসিব নামের একজন এখনও নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী হাসিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার ফিল্টার হাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে এবং সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার শহর ময়লা কেন?’- ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিকদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


‘আমার শহর ময়লা কেন?’- ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিকদের প্রতিবাদ

‘পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া চাই', 'পরিচ্ছন্ন শহর গড়তে হলে ময়লার স্তূপ সরাতে হবে', 'আমার শহর ময়লা কেন?', 'পরিবেশ বাঁচান, শহর বাঁচান' এই সম্বোধনগুলোতে প্লে-কার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ। একইসঙ্গে, অবিলম্বে শহর থেকে ময়লা আবর্জনা সরানোর দাবি জানানো হয়েছে।

শহরের বিভিন্ন স্থানে জমাটবদ্ধ ময়লা-আবর্জনার স্তুপ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রতিবাদ জানিয়ে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ার দাবিতে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্লে-কার্ড হাতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাঈদ আব্দুল হিমু, সজল চৌধুরী, আশিক, আল ফারাবী, তানিমুল ইসলাম উদয়, রফি চৌধুরী, শামিম আহমেদ, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ তানজিল।

এ সময় বক্তারা উল্লেখ করেন, 'একটি আধুনিক শহরের অন্যতম পূর্বশর্ত হলো সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। তাই দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ, নির্ধারিত স্থানগুলোতে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।'

বক্তারা আরও বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া শহর দিন দিন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়ে যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলের পাশে বর্জ্য পড়ে থাকার কারণে দুর্গন্ধে মানুষের চলাচল দুর্বিসহ হয়ে উঠছে। এর ফলে, একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শহরের সৌন্দর্য ও ইতিবাচক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভার নিয়মিত এবং কার্যকর বর্জ্য অপসারণ ব্যবস্থার অভাবে এই সংকট প্রতিদিন আরও তীব্র আকার ধারণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১৯
জোহর ১২:০২
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:২৩
ইশা ০৭:৩৭
সূর্যোদয় : ০৫:৩৮ সূর্যাস্ত : ০৬:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%