০৮:৫৮ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে আমাদের বিপুল সম্পদ পাচার হওয়ায় অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই অর্থনীতিকে পুনরুদ্ধার করা এখন একটি চ্যালেঞ্জের কাজ।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস এসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হতে পারে বেসরকারি শিল্পখাত। সেজন্য গার্মেন্টস শিল্পের ব্যাংক ঋণের সুদ কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে।
আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন
এই সময়ে তিনি রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভঙ্গুর দেশকে নতুন করে গড়ে তুলতে জুলাইয়ের ঐক্যকে সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য এবং স্থিতিশীলতা। যে দেশে বিপুল সম্পদ লুট হয়ে গেছে এবং বেকারত্বের হার এত বেশি, সেই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্য। আমাদের সেই ঐক্য গড়ে তুলতে হবে।
এ সময় তৈরি পোশাক শিল্পের সাথে জড়িতদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক বলেও জানান মির্জা ফখরুল।
আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন