ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী


সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

 

পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরো বলেন, ‘আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সব চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আমরা শুধু বাংলাদেশে নয়, আমরা আন্তর্জাতিকভাবেও যে লক্ষ্য-উদ্দেশ্য রয়েছে, আমরা সাব গেমস থেকে শুরু করে অলিম্পিকের মতো সর্ববৃহৎ আসরে বাংলাদেশের নামটি যাতে লেখাতে পারি, এটি আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের এই প্রথম খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছে। প্রত্যেকটি বাবা-মা তার সন্তানদেরকে পড়াশোনা করিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ব্যারিস্টার হওয়ার চিন্তা বা স্বপ্ন দেখে।

সেই স্বপ্ন যেন একটি বীজ বপন করতে চাচ্ছেন খেলোয়াড় হিসাবেও আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারেন। নতুন কুঁড়ির মাধ্যমে খেলাধুলাকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

ফাইনাল গোল্ডকাপ খেলায় সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার দল অংশগ্রহণ করে। অতিরিক্ত সময়সহ ৯৫ মিনিট খেলায় ঈশ্বরদী উপজেলা ৩/১ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নিয়ন্ত্রণে তারেক রহমানের অবস্থান কঠোর: আমানউল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


মাদক নিয়ন্ত্রণে তারেক রহমানের অবস্থান কঠোর: আমানউল্লাহ আমান

 

মাদক নির্মূলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘সংসদে প্রণীত নতুন আইনে মাদক বেচাকেনা, প্রচার এবং ক্রিপ্টোকারেন্সিসহ ভার্চুয়াল সম্পদের মাধ্যমে মাদক-সংক্রান্ত লেনদেনের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।’

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বাস্তা কুমলি এলাকায় একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

পরে তিনি বেলনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি কৃষিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের স্কুলব্যাগ, স্কুল ড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।’

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে এই সংসদ সদস্য আরো বলেন, ‘কেরাণীগঞ্জে কোনো ধরনের মাদক থাকতে দেওয়া হবে না। যারা মাদক বিক্রি করবে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মাদক সেবীদেরও আইনের আওতায় আনা হবে। কেরাণীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার কিংবা ভূমিদস্যুতা বরদাশত করা হবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, বিএনপি নেতা ও বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক, মো. ফিরোজ ও মো. আলমগীর খানসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা, তিনজন কারাগারে পাঠানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


বাবুগঞ্জে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা, তিনজন কারাগারে পাঠানো হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার এলাকায় জাল দলিল ব্যবহার করে নামজারি (মিউটেশন) করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়া তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। তাদের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এরপরই তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই তিনজন হলেন মো. আব্দুর রহিম (৫৫), মো. নাঈম (৩৫) এবং মো. নূর ইসলাম মোল্লা (৫৭)। তাদের সকলের বাড়ি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামে অবস্থিত।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, বৃহস্পতিবার চারজন জাল দলিল নিয়ে নামজারি করতে উদ্দেশ্যে সহকারী কমিশনারের (ভূমি) অফিসে যান। দলের জাল প্রমাণিত হওয়ার সন্দেহ হলে তিনজনকে আটক করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নিয়ে নেয়।

রাতে, উপজেলার মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামি, মো. তোফাজ্জেল হোসেন টিয়া (৬০) পলাতক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই পড়ে যায়: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই পড়ে যায়: রিজভী

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, তাদের রাজনীতি হচ্ছে বারবার ঘোলা পানিতে মাছ শিকার করা। কিন্তু আমি লক্ষ্য করেছি, কিছুদিন পর পর তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে তিনি এ কথা উল্লেখ করেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে। কিন্তু তাদের আদর্শ আসলে কী? গোটা দেশ স্বাধীনতার পক্ষে চলে যেতে থাকলেও, তারা ছিল বিপক্ষে।

আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে রিজভী বলেন, যে রক্তের আলপনা শেখ হাসিনা এঁকেছেন, সেই আলপনা মাড়িয়ে তিনি এদেশে রাজনীতি করবেন, এটা কীভাবে সম্ভব? তার বাবা এসব কাজ করেছে। তারা জনগণের কণ্ঠ চেপে ধরেছেন। তাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ কুণ্ঠিত হয়ে আছে। প্রতারণা এবং ভণ্ডামি তাদের রাজনৈতিক আদর্শ।

এ সময় তিনি আরও বলেন, অনেক উপস্থাপক এবং উপস্থাপিকাকে আমি টকশোতে দেখে আসছি, তারা নানাভাবে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। যারা পাঁচ আগস্টের পরে ছিলেন না, তারা ধীরে ধীরে যোগ দিচ্ছেন এবং শেখ হাসিনার গুণগান গাওয়ার চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৯ বোতল বিদেশি বিয়ার জব্দ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৬৯ বোতল বিদেশি বিয়ার জব্দ হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ৬৯ বোতল বিদেশি বিয়ার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করেছে পুলিশ। অভিযানের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কসবা থানা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) উজ্জ্বল হক আকন্দ এবং সঙ্গীয় ফোর্স কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মো. মামুন (২৯) ও সিএনজি চালক মো. ইসমাইল মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দখল থেকে ৬৯ বোতল বিদেশি বিয়ার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মামুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। তিনি বর্তমানে কসবার গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন। অপর আসামি মো. ইসমাইল মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%