০৮:০৯ পি.এম
মাদক নির্মূলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘সংসদে প্রণীত নতুন আইনে মাদক বেচাকেনা, প্রচার এবং ক্রিপ্টোকারেন্সিসহ ভার্চুয়াল সম্পদের মাধ্যমে মাদক-সংক্রান্ত লেনদেনের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।’
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বাস্তা কুমলি এলাকায় একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন
পরে তিনি বেলনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি কৃষিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের স্কুলব্যাগ, স্কুল ড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।’
তিনি বলেন, ‘গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।’
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে এই সংসদ সদস্য আরো বলেন, ‘কেরাণীগঞ্জে কোনো ধরনের মাদক থাকতে দেওয়া হবে না। যারা মাদক বিক্রি করবে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মাদক সেবীদেরও আইনের আওতায় আনা হবে। কেরাণীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার কিংবা ভূমিদস্যুতা বরদাশত করা হবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।’
আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, বিএনপি নেতা ও বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক, মো. ফিরোজ ও মো. আলমগীর খানসহ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন