ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সীরাত চর্চা ২০২৬: অক্ষর পাঠাগারের জেলা-ব্যাপী কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ


সীরাত চর্চা ২০২৬: অক্ষর পাঠাগারের জেলা-ব্যাপী কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
 
বরগুনায় অক্ষর পাঠাগারের উদ্যোগে আয়োজিত জেলা-ব্যাপী ‘সীরাত চর্চা ২০২৬’ কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বরগুনা জেলা গণগ্রন্থাগার অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
‘সীরাত চর্চা ২০২৬’-এর আওতায় বরগুনা জেলার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে অনুষ্ঠানে কুইজের ফলাফল ঘোষণা করা হয়।
 
দিনব্যাপী আয়োজনে কুইজের পাশাপাশি ছিল বিভিন্ন প্রতিযোগিতা। সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এছাড়া ছিল বিশেষ আয়োজন ‘পাঠ প্রতিক্রিয়া’ প্রতিযোগিতা। সকলের জন্য উন্মুক্ত রাখা হয় নাতে রাসূল ﷺ প্রতিযোগিতা।
 
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে ছিল সনদ, ক্রেস্ট, সুন্নাহ সামগ্রী, হেলথ কার্ডসহ বিভিন্ন উপহার।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, বরগুনার উপপরিচালক জনাব শফিকুর রহমান। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
বরগুনা প্রেস ক্লাবের সভাপতি জনাব হাফিজুর রহমান, জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জনাব এমদাদ হোসেন খান, এবং পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী জনাব মুবিনুর রহমান। এছাড়াও বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্ষর পাঠাগারের সহকারী পরিচালক ওমর আজিজ।
 
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মাঝে রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ, নববী আখলাক ও সীরাত সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি এবং বইপাঠ ও সুস্থ সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করাই ‘সীরাত চর্চা ২০২৬’-এর অন্যতম উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউল সম্রাট শাহ আবদুল করিম: ভাটি বাংলার মাটি ও মানুষের কণ্ঠস্বর

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম, দিরাই ও শাল্লা প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


বাউল সম্রাট শাহ আবদুল করিম: ভাটি বাংলার মাটি ও মানুষের কণ্ঠস্বর

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের কালনী নদীর তীরে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ, যিনি নিজের গান ও জীবনসংগ্রামের মাধ্যমে ভাটি বাংলার সংস্কৃতিকে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন। তিনি—বাউল সম্রাট শাহ আবদুল করিম।

শাহ আবদুল করিম জন্মগ্রহণ করেন ১৫ ফেব্রুয়ারি ১৯১৬ সালে, সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে। দরিদ্র পরিবারে তাঁর শৈশব কেটেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ কম পেলেও সাধনা ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি স্বশিক্ষিত শিল্পী হয়ে ওঠেন।
গানের জগতে পথচলা
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর আকর্ষণ ছিল। বাউল ও লোকসংগীতের সাধনার মাধ্যমে তিনি নিজস্ব গানের ধারা তৈরি করেন। তাঁর গানে প্রেম, আধ্যাত্মিকতা, মানুষের সুখ-দুঃখ, অধিকার ও জীবনসংগ্রামের কথা উঠে এসেছে।

প্রতিবাদের কণ্ঠস্বর
শাহ আবদুল করিমের গান ছিল অন্যায়, বৈষম্য, কুসংস্কার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। একই সঙ্গে এতে মানবতা, সাম্য ও ভালোবাসার বার্তা ছিল। তিনি ছিলেন গীতিকার, সুরকার, গায়ক ও গণমানুষের শিল্পী।

জনপ্রিয় কিছু গান
তাঁর পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে—
“আগে কী সুন্দর দিন কাটাইতাম”
“গাড়ি চলে না, চলে না”
“বন্দে মায়া লাগাইছে”
“বসন্ত বাতাসে”
“কেন পিরিতি শিখাইলা”

পুরস্কার ও স্বীকৃতি
বাংলা লোকসংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০০১ সালে একুশে পদকে ভূষিত করে। তিনি পাঁচ শতাধিক গান রচনা করেছেন বলে বিভিন্ন জীবনীসূত্রে উল্লেখ রয়েছে।
মৃত্যু ও উত্তরাধিকার
দীর্ঘ ৯৩ বছরের জীবন শেষে ১২ সেপ্টেম্বর ২০০৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। তবে তাঁর গান আজও নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়।
কালনী নদীর তীরে জন্ম নেওয়া এই মানুষটি প্রমাণ করে গেছেন—একজন সত্যিকারের শিল্পী তাঁর সৃষ্টির মধ্য দিয়েই বেঁচে থাকেন।
শাহ আবদুল করিম ভাটি বাংলার গর্ব, মাটি ও মানুষের কণ্ঠস্বর এবং বাংলা লোকসংগীতের এক অমর কিংবদন্তি। তাঁর গান, দর্শন ও মানবতার বাণী আজও ভাটি বাংলার বাতাসে বেঁচে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি গাছ কাটার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


সরকারি গাছ কাটার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

 

 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ গোলাম মোস্তফা মৃধা ও রতন শেখ।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরূপকাঠী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ প্রতিবাদ জানান।
 
সংবাদ সম্মেলনে বক্তব্যে গোলাম মোস্তফা মৃধা ও রতন শেখ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে তাদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ তোলা হয়েছে। তবে ওই অভিযোগের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে তারা দাবি করেন।
 
তারা বলেন, প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রচার করা অনাকাঙ্ক্ষিত। এতে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হতে পারে।
 
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, তাদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগের কোনো প্রমাণ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে প্রশাসনের প্রতি অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তারা।
 
গোলাম মোস্তফা মৃধা ও রতন শেখ দাবি করেন, বিগত জাতীয় নির্বাচনের সময় ভোটার ও প্রশাসনের লোকজনের যাতায়াতের সুবিধার্থে কিছু স্থানে গাছের ডালপালা কেটে ভাঙা পোল ও সাঁকো তৈরি করা হয়েছিল। তবে এটিকে সরকারি গাছ কাটার সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পৃক্ততা হিসেবে প্রচার করা সঠিক নয় বলে তারা দাবি করেন।
 
এ সময় তারা দৈহারী ইউনিয়নের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, বিএনপির নাম বা পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, হয়রানি কিংবা অবৈধভাবে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে এসব অভিযোগের বিষয়ে তারা কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করেননি।
 
তারা বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় দলের প্রকৃত নেতাকর্মীদের ওপর বর্তায় না। দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি বা ভয়ভীতি দেখানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দৈহারী ইউনিয়নের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার অনুরোধ জানান তারা।
 
গোলাম মোস্তফা মৃধা ও রতন শেখ পুনরায় দাবি করেন, সরকারি গাছ কাটার অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসে আজকের দিন: ১৩ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


ইতিহাসে আজকের দিন: ১৩ সেপ্টেম্বর

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি

১১২৫ - ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১২৫০ - ক্রসেড যুদ্ধের ধারাবাহিকতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল।

১৫০১ - মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।

১৬০৯ - অভিযাত্রী হেনরী হাডসন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি নদী খুঁজে পান, পরবর্তীকালে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতেন মু-হে-কুন-নে-তুক নামে।

১৭৮০ - বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত লিফট বা এলিভেটর আবিষ্কৃত হয়।

১৭৮৮ - নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী হয়।

১৭৮৯ - মার্কিন সরকার নিউইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।

১৮৪৭ - আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে যুক্তরাষ্ট্র।

১৮৯৮ - প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।

১৯২২ - লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।

১৯২৯ - ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।

১৯৪০ - বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।

১৯৪৩ - জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।

১৯৪৮ - ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।

১৯৫৯ - চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।

১৯৯৫ - শ্রীলঙ্কায় বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।

১৯৯৮ - বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।

২০০০ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু হয়।

২০০১ - পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেট।

২০০৮ - ভারতের দিল্লিতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হন।

জন্ম

৭৮৬ - আল মামুন ইবনে হারুন, আব্বাসীয় খলিফা।

১০৮৭ - জন দ্বিতীয় কমনেনাস, বাইজেনটাইন সম্রাট।

১৬৯৪ - জগন্নাথ তর্কপঞ্চানন, বাঙালি শ্রুতিধর ও পণ্ডিত।

১৬৯৪ - ইয়ংজো জোসেওন, কোরিয়ার শাসক।

১৮৭৩ - কন্সতান্তিন কারাতেওদোরি, গ্রিক গণিতবিদ।

১৮৭৬ - শেরউড অ্যান্ডারসন, মার্কিন ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

১৮৮৬ - রবার্ট রবিনসন, ব্রিটিশ জৈব রসায়নবিদ এবং রসায়নে নোবেলজয়ী।

১৮৮৭ - লেওপল্ড রুজিচকা, ক্রোয়েশীয়-সুইস বিজ্ঞানী এবং যৌথভাবে রসায়নে নোবেলজয়ী।

১৯০৪ - সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশি সাহিত্যিক।

১৯১৬ - রুয়াল দাল, ওয়েল্‌সীয় সাহিত্যিক।

১৯৬৯ - শেন ওয়ার্ন, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৭৩ - ফাবিও কান্নাভারো, ইতালীয় ফুটবলার।

১৯৮৯ - টমাস মুলার, জার্মান ফুটবলার।

মৃত্যু

১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।

১৮৭২ - লুডউইগ ফয়েরবাক, জার্মানির বস্তুবাদী দার্শনিক।

১৯১০ - রজনীকান্ত সেন, বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার।

১৯২৪ - ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং ১৯১৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।

১৯২৯ - যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

২০১৩ - আনোয়ার হোসেন, বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তি অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির, রাশিয়ার প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির, রাশিয়ার প্রত্যাখ্যান

আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছে, বৈঠকটি শুধুমাত্র রাশিয়ার রাজধানী মস্কোতেই অনুষ্ঠিত হতে পারে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে আগামী ১৪-১৫ ডিসেম্বর মিয়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে পুতিনের মুখোমুখি হতে প্রস্তুত আছেন। তার মতে, স্থান যতটিই হোক না কেন, আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত সুনির্দিষ্ট ফলাফল। কিন্তু ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রস্তাবকে অসম্ভব বলে উল্লেখ করেছেন। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, মস্কোতে জেলেনস্কির সাথে বৈঠকে পুতিন প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র এই সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগগুলোকে জোরদার করেছে। সম্প্রতি মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কিয়েভ এবং মস্কো সফর করেছেন। কুশনার জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরবর্তী পদক্ষেপের ঘোষণা আসতে পারে। এর পাশাপাশি, বর্তমান সেপ্টেম্বরের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধক্ষেত্রে বর্তমানে তাদের অবস্থান ভালো থাকায় এবার আলোচনা করার জন্য তারা একটি সুবিধাজনক জায়গায় রয়েছেন।

রাজনৈতিক আলোচনার এই চেষ্টার মধ্যে ভূখণ্ডটিতে সংঘাত এবং বেসামরিক ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। সাম্প্রতিক হামলা এবং জ্বালানি খাতের ধর্মঘটের কারণে চলতি বছর ইউক্রেনের জিডিপি ১.৫% হ্রাস পেতে পারে এবং আসন্ন শীতকাল অত্যন্ত কঠিন হতে পারে বলে সতর্ক করেছে কিয়েভ। অন্যদিকে ক্রমাগত হামলা মোকাবিলার জন্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে চাহিদা অনুযায়ী ক্ষেপণাস্ত্র উৎপাদনে মার্কিন ঘাটতি থাকায়, জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আরও দ্রুত সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%