নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৪ এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ঘটনাবলি
১১২৫ - ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১২৫০ - ক্রসেড যুদ্ধের ধারাবাহিকতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল।
১৫০১ - মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।
১৬০৯ - অভিযাত্রী হেনরী হাডসন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি নদী খুঁজে পান, পরবর্তীকালে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতেন মু-হে-কুন-নে-তুক নামে।
১৭৮০ - বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত লিফট বা এলিভেটর আবিষ্কৃত হয়।
১৭৮৮ - নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী হয়।
১৭৮৯ - মার্কিন সরকার নিউইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।
১৮৪৭ - আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে যুক্তরাষ্ট্র।
১৮৯৮ - প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।
১৯২২ - লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।
১৯২৯ - ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।
১৯৪০ - বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৪৩ - জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।
১৯৪৮ - ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
১৯৫৯ - চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।
১৯৯৫ - শ্রীলঙ্কায় বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
১৯৯৮ - বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
২০০০ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু হয়।
২০০১ - পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেট।
২০০৮ - ভারতের দিল্লিতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হন।
জন্ম
৭৮৬ - আল মামুন ইবনে হারুন, আব্বাসীয় খলিফা।
১০৮৭ - জন দ্বিতীয় কমনেনাস, বাইজেনটাইন সম্রাট।
১৬৯৪ - জগন্নাথ তর্কপঞ্চানন, বাঙালি শ্রুতিধর ও পণ্ডিত।
১৬৯৪ - ইয়ংজো জোসেওন, কোরিয়ার শাসক।
১৮৭৩ - কন্সতান্তিন কারাতেওদোরি, গ্রিক গণিতবিদ।
১৮৭৬ - শেরউড অ্যান্ডারসন, মার্কিন ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
১৮৮৬ - রবার্ট রবিনসন, ব্রিটিশ জৈব রসায়নবিদ এবং রসায়নে নোবেলজয়ী।
১৮৮৭ - লেওপল্ড রুজিচকা, ক্রোয়েশীয়-সুইস বিজ্ঞানী এবং যৌথভাবে রসায়নে নোবেলজয়ী।
১৯০৪ - সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশি সাহিত্যিক।
১৯১৬ - রুয়াল দাল, ওয়েল্সীয় সাহিত্যিক।
১৯৬৯ - শেন ওয়ার্ন, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৭৩ - ফাবিও কান্নাভারো, ইতালীয় ফুটবলার।
১৯৮৯ - টমাস মুলার, জার্মান ফুটবলার।
মৃত্যু
১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।
১৮৭২ - লুডউইগ ফয়েরবাক, জার্মানির বস্তুবাদী দার্শনিক।
১৯১০ - রজনীকান্ত সেন, বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার।
১৯২৪ - ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং ১৯১৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।
১৯২৯ - যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
২০১৩ - আনোয়ার হোসেন, বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তি অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছে, বৈঠকটি শুধুমাত্র রাশিয়ার রাজধানী মস্কোতেই অনুষ্ঠিত হতে পারে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে আগামী ১৪-১৫ ডিসেম্বর মিয়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে পুতিনের মুখোমুখি হতে প্রস্তুত আছেন। তার মতে, স্থান যতটিই হোক না কেন, আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত সুনির্দিষ্ট ফলাফল। কিন্তু ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রস্তাবকে অসম্ভব বলে উল্লেখ করেছেন। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, মস্কোতে জেলেনস্কির সাথে বৈঠকে পুতিন প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র এই সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগগুলোকে জোরদার করেছে। সম্প্রতি মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কিয়েভ এবং মস্কো সফর করেছেন। কুশনার জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরবর্তী পদক্ষেপের ঘোষণা আসতে পারে। এর পাশাপাশি, বর্তমান সেপ্টেম্বরের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলেনস্কি।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধক্ষেত্রে বর্তমানে তাদের অবস্থান ভালো থাকায় এবার আলোচনা করার জন্য তারা একটি সুবিধাজনক জায়গায় রয়েছেন।
রাজনৈতিক আলোচনার এই চেষ্টার মধ্যে ভূখণ্ডটিতে সংঘাত এবং বেসামরিক ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। সাম্প্রতিক হামলা এবং জ্বালানি খাতের ধর্মঘটের কারণে চলতি বছর ইউক্রেনের জিডিপি ১.৫% হ্রাস পেতে পারে এবং আসন্ন শীতকাল অত্যন্ত কঠিন হতে পারে বলে সতর্ক করেছে কিয়েভ। অন্যদিকে ক্রমাগত হামলা মোকাবিলার জন্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে চাহিদা অনুযায়ী ক্ষেপণাস্ত্র উৎপাদনে মার্কিন ঘাটতি থাকায়, জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আরও দ্রুত সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে খোলা হিসাবের সংখ্যা ২০২৬ সালের জুন শেষে বেড়ে ২৭.২২ মিলিয়নে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকের তুলনায় এ সংখ্যা ২ দশমিক ৭৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘এজেন্ট ব্যাংকিংয়ের ত্রৈমাসিক প্রতিবেদন, এপ্রিল-জুন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ৩০ জুন পর্যন্ত মোট ৩০টি ব্যাংক ১৫ হাজার ৪২৪ জন এজেন্টের মাধ্যমে পরিচালিত ২০ হাজার ৫৯৭টি আউটলেটের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছিল। এ সময়ে এজেন্টের সংখ্যা ১ দশমিক ৫৮ শতাংশ এবং আউটলেটের সংখ্যা ১ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।
মোট ২ কোটি ৭২ লাখ ২৪ হাজার ২৫৬টি এজেন্ট ব্যাংকিং হিসাবের মধ্যে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৯১৮টি বা প্রায় ৫০ শতাংশ হিসাব নারীদের।
এবং ২ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৭৫৫টি হিসাব বা ৮৫ শতাংশ হিসাব গ্রামীণ এলাকার গ্রাহকদের।
প্রতিবেদনে বলা হয়, এজেন্ট ব্যাংকিং হিসাবের ক্রমবর্ধমান সংখ্যা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ সেবার চাহিদা বৃদ্ধির প্রতিফলন। প্রান্তিকে নারী গ্রাহকদের হিসাব ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা পুরুষ গ্রাহকদের হিসাব বৃদ্ধির তুলনায় বেশি।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতও ধারাবাহিকভাবে বেড়েছে। জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সংগৃহীত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৯,০৭২.৯২ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় এ আমানত ১ দশমিক ৯৬ শতাংশ এবং এক বছর আগে অর্থাৎ এক বছরে ১৩ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণে আরো শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। জুন শেষে মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৮,৭০৩.৯৭ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় ঋণ বিতরণ বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ এবং এক বছরের ব্যবধানে বেড়েছে ৪০ দশমিক ৮৯ শতাংশ।
জুনে এজেন্ট ব্যাংকিংয়ের ঋণ-আমানত অনুপাত বেড়ে ৭৮ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৭৪ দশমিক ১৬ শতাংশ। এতে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ঋণ বিতরণের গতি বেড়েছে তা প্রতিফলিত হচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ে যুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৩টি ব্যাংক ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা মোট ঋণের ৬৪ দশমিক ১৭ শতাংশ বা ২৬২,২৬৩.৯৯ মিলিয়ন টাকা পেয়েছেন গ্রামীণ এলাকার গ্রাহকরা। তবে নারীরা পেয়েছেন মাত্র ৫২,০০২.০৬ মিলিয়ন টাকা বা মোট ঋণের ১২ দশমিক ৭২ শতাংশ। এতে নারীদের ঋণপ্রাপ্তির সুযোগ আরও বাড়ানোর যথেষ্ট অবকাশ রয়েছে বলে প্রতিবেদনে প্রতীয়মান হয়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রয়েছে। জুন শেষে এজেন্টদের মাধ্যমে বিতরণ করা মোট অভ্যন্তরীণ রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২,১৪৯.০৪১ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় এ পরিমাণ ১ দশমিক ৭৬ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ১৬ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা মোট রেমিট্যান্সের ৯০ দশমিক ৪৪ শতাংশ পেয়েছেন গ্রামীণ এলাকার সুবিধাভোগীরা। এতে দেশের বড় শহরগুলোর বাইরে বসবাসকারী মানুষের কাছে রেমিট্যান্স পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিংয়ের গুরুত্ব স্পষ্ট হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে গ্রামীণ এলাকার ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে এজেন্ট ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এজেন্ট ব্যাংকিংয়ের ঋণ-আমানত অনুপাত বৃদ্ধির ফলে এজেন্ট আউটলেটের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) এবং নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পাশাপাশি প্রান্তিক জনগণের জন্য পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে ব্যাংকগুলোকে উৎসাহিত করছে।
এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা হিসেবেও নারীদের অংশগ্রহণ বাড়ছে। ২০২৬ সালের জুন পর্যন্ত ২৮টি ব্যাংক ১ হাজার ৭৭৬ জন নারী উদ্যোক্তার মালিকানাধীন ২ হাজার ১০৬টি আউটলেটের মাধ্যমে সেবা দিচ্ছিল।
প্রতিবেদনে বলা হয়, নারী উদ্যোক্তাদের মালিকানাধীন আউটলেটগুলো দেশের মোট এজেন্ট ব্যাংকিং আউটলেটের ১০ দশমিক ২২ শতাংশ। এসব আউটলেটে মোট ২৩ লাখ ৪০ হাজার হিসাব রয়েছে। এর মধ্যে ১৯ লাখ ৪০ হাজার হিসাব গ্রামীণ এলাকার গ্রাহকদের।
বাংলাদেশে ব্যাংক ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছিল। ভৌগোলিকভাবে দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিকল্প মাধ্যম হিসেবে এ ব্যবস্থা চালু করা হয়। এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকরা আমানত, ঋণ, রেমিট্যান্স, বিভিন্ন ধরনের বিল পরিশোধ এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা গ্রহণ করতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের তিনটি জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা পূর্বাভাসে এ বিষয়টির উল্লেখ করা হয়েছে।
এতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর ও ফরিদপুর এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সাথে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ