প্রিন্ট এর তারিখঃ ১৭ই অক্টোবর, ২০২৬ইং; ০৬:৪২ এম || প্রকাশের তারিখঃ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ১১:১০ এম
সীরাত চর্চা ২০২৬: অক্ষর পাঠাগারের জেলা-ব্যাপী কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
বরগুনায় অক্ষর পাঠাগারের উদ্যোগে আয়োজিত জেলা-ব্যাপী ‘সীরাত চর্চা ২০২৬’ কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বরগুনা জেলা গণগ্রন্থাগার অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সীরাত চর্চা ২০২৬’-এর আওতায় বরগুনা জেলার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে অনুষ্ঠানে কুইজের ফলাফল ঘোষণা করা হয়।
দিনব্যাপী আয়োজনে কুইজের পাশাপাশি ছিল বিভিন্ন প্রতিযোগিতা। সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এছাড়া ছিল বিশেষ আয়োজন ‘পাঠ প্রতিক্রিয়া’ প্রতিযোগিতা। সকলের জন্য উন্মুক্ত রাখা হয় নাতে রাসূল ﷺ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে ছিল সনদ, ক্রেস্ট, সুন্নাহ সামগ্রী, হেলথ কার্ডসহ বিভিন্ন উপহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, বরগুনার উপপরিচালক জনাব শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরগুনা প্রেস ক্লাবের সভাপতি জনাব হাফিজুর রহমান, জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জনাব এমদাদ হোসেন খান, এবং পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী জনাব মুবিনুর রহমান। এছাড়াও বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্ষর পাঠাগারের সহকারী পরিচালক ওমর আজিজ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মাঝে রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ, নববী আখলাক ও সীরাত সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি এবং বইপাঠ ও সুস্থ সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করাই ‘সীরাত চর্চা ২০২৬’-এর অন্যতম উদ্দেশ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"