ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তান প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণ করছে


পাকিস্তান প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণ করছে

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ৭৩ বছরের এই প্রতিযোগিতায় দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’-এর মুকুট জয়ের মাধ্যমে এই গৌরব অর্জন করেন আনিকা।

তিনি আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৫তম বার্ষিকী আসরে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান পরিচিত হবে।

এছাড়া, শুধু সৌন্দর্য নয়, আনিকা তার শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও আলোচনায় রয়েছেন। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানিয়েছেন, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান। সেইসাথে, শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করার ইচ্ছাও রয়েছে তার।

আনিকার ভাষ্য, শিক্ষা ও সচেতনতাকে কাজে লাগিয়ে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি সহযোগিতা দিতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুক্সের গাড়ি ধোঁয়া বুঝতে পারে না, ফিরছে ১০৫টি গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


জুক্সের গাড়ি ধোঁয়া বুঝতে পারে না, ফিরছে ১০৫টি গাড়ি

ধোঁয়াকে সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম না হওয়া কারণে ১০৫টি চালকবিহীন গাড়ি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুক্স। শুক্রবার (১৭ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জুক্স হলো অ্যামাজনের স্বচালিত গাড়ির ইউনিট। প্রতিষ্ঠানটি জানায়, তাদের কিছু স্বচালিত গাড়ি অতিরিক্ত ধোঁয়া শনাক্ত করতে অক্ষম হতে পারে।

এই সমস্যাটি জরুরি পরিস্থিতিতে সৃষ্টি করতে পারে। এমনকি এটি জরুরি সেবার কর্মীদের কাজেও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

জুক্সের গাড়িগুলো চালক ছাড়াই চলাচল করে এবং এগুলোকে রোবোট্যাক্সি বলা হয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ির নিরাপত্তা কর্মকর্তা স্বচালিত গাড়ি সম্পর্কে সতর্ক করেন।

তিনি মন্তব্য করেন, চালকবিহীন গাড়ি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার কর্মীদের কাজে বাধা দেওয়ার একটি স্পষ্ট প্রবণতা দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এ দেশের মানুষ আর মেনে নেবে না: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এ দেশের মানুষ আর মেনে নেবে না: গোলাম পরওয়ার

 

নরসিংদীতে জামায়াতে ইসলামীর আয়োজিত রুকন সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এ দেশের মানুষ আর মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা আয়োজিত 'সদস্য (রুকন) সম্মেলন-২০২৬'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। তাই ফ্যাসিবাদী রাজনীতির আর কোনো স্থান এ দেশের মানুষ মেনে নেবে না।’ এ সময় তিনি রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘গণভোটের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মো. ইব্রাহিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনী বিচার প্রক্রিয়া দেখছে মোজাফফরের গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


সেনাবাহিনী বিচার প্রক্রিয়া দেখছে মোজাফফরের গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি হিসেবে সেনাবাহিনীর সাবেক মেজর মোজাফফর দীর্ঘ সময় গোপনে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর আইনশৃঙ্লা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর হেফাজতে হস্তান্তর করেছে। তিনি আরও উল্লেখ করেছেন, যেহেতু এ মামলার অন্যান্য অভিযুক্তদের যে আইনে বিচার হয়েছে, সেই একই আইনে তারও বিচার হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সেনাবাহিনী পরিচালনা করছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি উক্ত তথ্য জানান।

শরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালনাধীন আছে। জরিপের শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকারের নেওয়া উদ্যোগের বিষয়ে মন্ত্রী বলেন, বৃক্ষ রোপনের পাশাপাশি মৎস্য এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে সরকার।

এ সময় বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আখসার খান, সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রাণ বিতরণ শেষ করে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদও দেন।

এদিকে, বন্যা থেকে রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বন্যাকবলিত মানুষরা।

সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে, মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন (৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টা নাগাদ সিরাজদিখান বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন আশিক মনি দাস (২২) এবং রনি চন্দ্র মন্ডল (৩৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের বিরুদ্ধে মাদক সেবনের প্রমাণ সংগ্রহ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে তিন (৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সমাজে মাদকের বিস্তার রোধের জন্য এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%