ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, মিন্টু বাহিনীর প্রধান আটক


মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, মিন্টু বাহিনীর প্রধান আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও দেশীয় মদসহ কুখ্যাত সন্ত্রাসী ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) আটক করেছে। তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা আছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, কক্সবাজারের মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গভীর পাহাড়ি এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র গোপনে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছে। ওই চক্রের তৈরি করা এসব অস্ত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ঐ চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয়ভীতি দেখা দিয়েছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালীর সদস্যদের সমন্বয়ে কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, ১টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এই সময়ে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকেও আটক করা হয়।

আটক ইমাম হোসেন মিন্টু (৩৮) মহেশখালী থানার হোয়ানক এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড জানায়, তিনি দীর্ঘদিন ধরে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘মিন্টু বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। কোস্ট গার্ডের দাবি, মিন্টুকে আটকের মাধ্যমে অবৈধ অস্ত্রের অন্যতম এক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়েছে। এসব অস্ত্র মহেশখালীসহ দেশের পূর্ব উপকূলীয় এলাকার সাধারণ জেলে ও লবণ চাষীদের জীবনকে দীর্ঘদিন ধরে দুর্বিষহ করে তুলেছিল।

কোস্ট গার্ড জানায়, আটক সন্ত্রাসী ও জব্দ করা অস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে হামলা, স্বাধীনতা ঘোষণার মাঝেই নিহত ৪৫ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


বেলুচিস্তানে হামলা, স্বাধীনতা ঘোষণার মাঝেই নিহত ৪৫ সেনা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তানে একটি নিরাপত্তা বাহিনীর বহরে বড় ধরনের হামলার ঘটনায় অন্তত ৪৫ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এই হামলার ঘটনা ঘটে প্রদেশের মাসতুং এলাকার কাছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, এই রক্তক্ষয়ী হামলার ঘটনায় তদন্ত চলছে।

পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। এই কারণে বিএলএর দেওয়া দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিএলএ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর মূল বহর, বহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বালুচ দাবি করেছেন, বিবৃতি প্রকাশের সময়ও তাদের যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলছিল। এই কারণে সেনাসদস্যদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ নামে একটি বড় ধরনের যৌথ অভিযান শুরু করেছে। এই অভিযানে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী একসঙ্গে অংশ নিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

এরই মধ্যে বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মীর ইয়ার বালুচ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, বেলুচিস্তান ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে এবং প্রদেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে নাকচ করে দেওয়া এই দাবিরও স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজসমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের শত কোটি ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ গওয়াদর গভীর সমুদ্রবন্দরও এই প্রদেশে অবস্থিত হওয়ায় অঞ্চলটির নিরাপত্তা নিয়ে বেইজিং ও ইসলামাবাদের উদ্বেগ বাড়ছে। চলতি মাসের শুরু থেকে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যার কয়েকটির দায় বিএলএ এবং অন্য কয়েকটির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত থাকার দাবি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’-এসপির বক্তব্যের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’-এসপির বক্তব্যের ভিডিও ভাইরাল

 

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়।’

বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।

জবাবে পুলিশ সুপার বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। একটি বাহিনী সম্পর্কে এভাবে কথা বলা যায় না। আপনি যখন কোনো সভায় বক্তব্য দেবেন, তখন তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলবেন।’

পরে ফখরুল ইসলাম মিঠু আবারও অভিযোগ করেন, ‘আমরা তথ্য দিলেও পুলিশ গ্রেফতার করছে না।’

এর জবাবে পুলিশ সুপার বলেন, ‘আপনারা নিজেদের শত্রুকেও এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশে কার্যত কোনো পুলিশ ছিল না। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। এখনো পুলিশে ফ্যাসিস্ট সরকারের সময়ের লোকজন রয়েছে। গত ১৭ বছরে বিভিন্ন বিভাগকে দুর্বল করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে। একটি শিশুরও খাওয়া শিখতে ৯-১০ মাস সময় লাগে।’

আলোচনা সভায় জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের শেষ দিকে ছাত্রনেতাদের নিয়ন্ত্রণ করেছিল বিদেশি অপশক্তি: নুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


জুলাইয়ের শেষ দিকে ছাত্রনেতাদের নিয়ন্ত্রণ করেছিল বিদেশি অপশক্তি: নুর

গণ-অধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক দাবি করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শেষ দিনগুলোতে বিদেশি অপশক্তি ছাত্রনেতাদের নিয়ন্ত্রণ করেছিল।

তিনি শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে এই মন্তব্য করেন।

নুরুল হক বলেন, ‘জুলাই ছিল দল-মত-নির্বিশেষে ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। তবে আন্দোলনের শেষ পাঁচ-সাত দিনে আমাদের ছাত্রনেতাদের কেউ কেউ বিদেশি অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এমনকি কিছু বিদেশি দূতাবাস-সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসায়ও তারা অবস্থান করেছিলেন।’

তিনি আরও দাবি করেন, ‘তখন থেকেই আন্দোলনের পরিচিত মুখগুলোকে নিয়ন্ত্রণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। আর এ কারণেই পরবর্তীকালে নির্বাচন প্রশ্নে সংকট তৈরি হলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয়েছিল।’

জুলাই আন্দোলনের একক রাজনৈতিক বয়ান তৈরির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইকে কোনো একক গোষ্ঠীর বয়ানে সীমাবদ্ধ করা উচিত নয়। গত দুই বছর ধরে আমরা বলে আসছি, জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের মতো একক রাজনৈতিক ন্যারেটিভে রূপ দেয়া যাবে না।’

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম আখ্যান তৈরি করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। ভিপি নুর বলেন, ‘নির্বাচনের আগে ভালো প্রার্থীদের ভোট ২০ শতাংশ আর ক্ষমতার লোভীদের ভোট ৮০ শতাংশ–এমন ভিত্তিহীন ন্যারেটিভ ছড়ানো হয়েছিল। কারা এটা করছে, তা চিহ্নিত করে চিরতরে সমাধান না করলে ভবিষ্যতে আরও বিভ্রান্তি তৈরি হবে।’

এছাড়া, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বার্থপরিপন্থি জেনেও একটি অনির্বাচিত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল, যা ওই নিয়ন্ত্রণকারীদের সম্মতিতেই হয়েছিল। অথচ এখন সেই চুক্তির দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

সমাবেশে নতুন দল এনসিপি ও জামায়াতে ইসলামী সম্পর্কেও কথা বলেন ভিপি নুর। এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এনসিপির নেতারা আমাদের রাজনৈতিক সহযোদ্ধা। তবে তারা রাজনীতি শেখার ও বোঝার আগেই জামায়াতের পকেটে ঢুকে পড়েছে। এতে তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি জামায়াতে ইসলামীকে প্রকাশ্য রাজনীতি করার আহ্বান জানান এবং সব ধরনের ‘গোপন রাজনৈতিক কার্যক্রম’ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেন নুর। তিনি বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে দেখিনি, বইপুস্তকে তার দেশপ্রেম ও জাতীয়তাবাদের কথা পড়েছি। তবে আজকের তারেক রহমানের মাটির মানুষ হিসেবে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার কর্মকাণ্ডে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।’

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজপথে হুংকার না দিয়ে সংসদীয় চর্চার আহ্বান জানান নুর। তিনি বলেন, ‘সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার কমিটিতেও সব দলের প্রতিনিধিত্ব রয়েছে। তাই রাজপথে অহেতুক হুংকার না দিয়ে যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সংসদ ও কমিটিতেই খুঁজে বের করতে হবে।’

সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৪ জন

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এভাবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩২ জনেই স্থির রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং বরিশাল বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে (১৭ জন)। এছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%