ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’-এসপির বক্তব্যের ভিডিও ভাইরাল


‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’-এসপির বক্তব্যের ভিডিও ভাইরাল

 

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়।’

বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।

আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

জবাবে পুলিশ সুপার বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। একটি বাহিনী সম্পর্কে এভাবে কথা বলা যায় না। আপনি যখন কোনো সভায় বক্তব্য দেবেন, তখন তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলবেন।’

পরে ফখরুল ইসলাম মিঠু আবারও অভিযোগ করেন, ‘আমরা তথ্য দিলেও পুলিশ গ্রেফতার করছে না।’

এর জবাবে পুলিশ সুপার বলেন, ‘আপনারা নিজেদের শত্রুকেও এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশে কার্যত কোনো পুলিশ ছিল না। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। এখনো পুলিশে ফ্যাসিস্ট সরকারের সময়ের লোকজন রয়েছে। গত ১৭ বছরে বিভিন্ন বিভাগকে দুর্বল করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে। একটি শিশুরও খাওয়া শিখতে ৯-১০ মাস সময় লাগে।’

আরও পড়ুন: ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত

আলোচনা সভায় জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের শেষ দিকে ছাত্রনেতাদের নিয়ন্ত্রণ করেছিল বিদেশি অপশক্তি: নুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


জুলাইয়ের শেষ দিকে ছাত্রনেতাদের নিয়ন্ত্রণ করেছিল বিদেশি অপশক্তি: নুর

গণ-অধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক দাবি করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শেষ দিনগুলোতে বিদেশি অপশক্তি ছাত্রনেতাদের নিয়ন্ত্রণ করেছিল।

তিনি শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে এই মন্তব্য করেন।

নুরুল হক বলেন, ‘জুলাই ছিল দল-মত-নির্বিশেষে ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। তবে আন্দোলনের শেষ পাঁচ-সাত দিনে আমাদের ছাত্রনেতাদের কেউ কেউ বিদেশি অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এমনকি কিছু বিদেশি দূতাবাস-সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসায়ও তারা অবস্থান করেছিলেন।’

তিনি আরও দাবি করেন, ‘তখন থেকেই আন্দোলনের পরিচিত মুখগুলোকে নিয়ন্ত্রণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। আর এ কারণেই পরবর্তীকালে নির্বাচন প্রশ্নে সংকট তৈরি হলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয়েছিল।’

জুলাই আন্দোলনের একক রাজনৈতিক বয়ান তৈরির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইকে কোনো একক গোষ্ঠীর বয়ানে সীমাবদ্ধ করা উচিত নয়। গত দুই বছর ধরে আমরা বলে আসছি, জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের মতো একক রাজনৈতিক ন্যারেটিভে রূপ দেয়া যাবে না।’

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম আখ্যান তৈরি করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। ভিপি নুর বলেন, ‘নির্বাচনের আগে ভালো প্রার্থীদের ভোট ২০ শতাংশ আর ক্ষমতার লোভীদের ভোট ৮০ শতাংশ–এমন ভিত্তিহীন ন্যারেটিভ ছড়ানো হয়েছিল। কারা এটা করছে, তা চিহ্নিত করে চিরতরে সমাধান না করলে ভবিষ্যতে আরও বিভ্রান্তি তৈরি হবে।’

এছাড়া, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বার্থপরিপন্থি জেনেও একটি অনির্বাচিত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল, যা ওই নিয়ন্ত্রণকারীদের সম্মতিতেই হয়েছিল। অথচ এখন সেই চুক্তির দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

সমাবেশে নতুন দল এনসিপি ও জামায়াতে ইসলামী সম্পর্কেও কথা বলেন ভিপি নুর। এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এনসিপির নেতারা আমাদের রাজনৈতিক সহযোদ্ধা। তবে তারা রাজনীতি শেখার ও বোঝার আগেই জামায়াতের পকেটে ঢুকে পড়েছে। এতে তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি জামায়াতে ইসলামীকে প্রকাশ্য রাজনীতি করার আহ্বান জানান এবং সব ধরনের ‘গোপন রাজনৈতিক কার্যক্রম’ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেন নুর। তিনি বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে দেখিনি, বইপুস্তকে তার দেশপ্রেম ও জাতীয়তাবাদের কথা পড়েছি। তবে আজকের তারেক রহমানের মাটির মানুষ হিসেবে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার কর্মকাণ্ডে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।’

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজপথে হুংকার না দিয়ে সংসদীয় চর্চার আহ্বান জানান নুর। তিনি বলেন, ‘সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার কমিটিতেও সব দলের প্রতিনিধিত্ব রয়েছে। তাই রাজপথে অহেতুক হুংকার না দিয়ে যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সংসদ ও কমিটিতেই খুঁজে বের করতে হবে।’

সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৪ জন

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এভাবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩২ জনেই স্থির রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং বরিশাল বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে (১৭ জন)। এছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে গুলশানে মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


ডেঙ্গু নিয়ন্ত্রণে গুলশানে মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমটি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় গুলশান এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, মসজিদ, পাড়া-মহল্লা এবং বস্তি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে। এ ছাড়া ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, "পৃথিবীর সব দেশেই মশা রয়েছে। কিন্তু মশার কামড়ে বাংলাদেশের মতো এত মানুষের মৃত্যু অন্য কোথাও হয় না।" তিনি উল্লেখ করেন, "শুধু অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে গত তিন বছরে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।" বিষয়টি, তাঁর মতে, "অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক।"

তিনি আরও বলেন, "সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ ধরনের মৃত্যু এড়ানো সম্ভব। ডেঙ্গু প্রতিরোধ বা মশা নিয়ন্ত্রণ কোনো একদিনের বা নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়।" এজন্য গুলশান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সারাবছরব্যাপী এ কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহ-সভাপতি আব্দুল মাজেদ, ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের নাম প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের নাম প্রকাশ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা শুক্রবার (১৭ জুলাই) ক্র্যাব মিলনায়তনের ৩য় তলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বয়সভিত্তিক ৩ গ্রুপে মোট ২৭ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আগামী ২৩ জুলাই ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র সঞ্চালনায় এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ।

সার্বিক তত্বাবধানে ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর। এই সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল এবং আইয়ুব আনসারীসহ অন্যান্য ক্র্যাব সদস্য ও সন্তানদের মায়েরা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে জয়নাল আবেদীনের সন্তান আবিদা জান্নাত খান আরোশী, দ্বিতীয় স্থান অধিকার করেছে জিলানী মিলটনের সন্তান এ আর তালহা এবং তৃতীয় স্থান অধিকার করেছে জাহেদ সেলিমের সন্তান অহর্নিশ দীপ্যময়ী।

খ গ্রুপে প্রথম হয়েছে জাহেদ সেলিমের সন্তান সমগীত আর্যগাঁথা, যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসুম মিজানের সন্তান মাহাদ মিজান মন এবং আতাউর রহমানের সন্তান আহনাফ রহমান সিদ্দিকী। এছাড়া তৃতীয় হয়েছে কামরুজ্জামান খানের সন্তান জুয়াইরিয়া জারিন খান।

গ গ্রুপে প্রথম হয়েছে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার, দ্বিতীয় হয়েছে হরলাল রায় সাগরের সন্তান অনুদীপ রায় স্নিগ্ধ এবং তৃতীয় হয়েছে ইমরান আলীর সন্তান সুমাইয়া ইসলাম সকাল।

প্রতিযোগিতার বিচারক মুকুল কুমার বাড়ৈ এই প্রসঙ্গে বলেন, "বাচ্চাদের মননে যা আসে তা আঁকাআকি করাই চিত্রাঙ্কন। এতে শিশুদের মেধা বিকশিত হয়।" এ ধরনের আয়োজন করার জন্য তিনি ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, "সন্তানদের লেখাপড়া খেলাধুলাসহ নানা বিষয়ে মা’রাই দেখভাল করেন। বাবারা পেশাগত কাজে ব্যস্ত থাকায় সন্তানদের খোঁজ নিতে পারেন না।" অনুষ্ঠানে দেয়া ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি আগামীতে আরো ভাল চিত্রাঙ্কন করার উপর গুরুত্বারোপ করেন।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, "ক্র্যাব কার্যনির্বাহী কমিটি সব সময়ই সদস্যদের কল্যাণে কাজ করে আসছে।" চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সদস্য সন্তানদের মিলনমেলা সকলকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, "শুধু চিত্রাঙ্কন নয় আগামীতে নাচ-গানসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের পরিবারের বন্ধন আরো অটুট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%