ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বুটেক্সে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং


বুটেক্সে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাংলা বিতর্ক প্রতিযোগিতা ‘অভিস্মৃতি ৪.০’-এ চ্যাম্পিয়ন হয়েছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এ প্রতিযোগিতা এশিয়ান সংসদীয় ধারায় আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের ২২টি দল এতে অংশগ্রহণ করে।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর বুটেক্স ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সহযোগিতা করে। প্রতি বছর ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী ও বুটেক্সডিসির সাবেক সদস্য অভিষেক পালের স্মরণে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন

প্রথম দিনের প্রাথমিক পর্বে ২২টি দলের মধ্যে আটটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়। এরপর দ্বিতীয় দিন সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুটি দল মুখোমুখি হয়। পরে বিভাগের একটি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের আতিয়ার রহমান সাদ, ৫০তম ব্যাচের মো. মুনতাসির বিল্লাহ এবং ৫১তম ব্যাচের সৌমিক আহমেদ। প্রতিযোগিতায় আতিয়ার রহমান সাদকে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয়। মো. আখলাকুর রহমান চৌধুরী ডিবেটার অব দ্য ফাইনাল-এর খেতাব লাভ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক (প্রযুক্তি) ড. মো. তারিক হোসেন, পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. জাকির হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বুটেক্স ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদ আল আশরাফী।

আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. এইচ. এম. জাকির হোসেন, প্রয়াত অভিষেক পালের কৃতিত্ব স্মরণ করেন এবং প্রতিযোগিতার আয়োজনের জন্য বুটেক্সডিসিকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পাটের ব্যবহার ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ড. মো. তারিক হোসেন বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের বিতর্কচর্চায় অংশ নিতে উৎসাহিত করেন। তিনি মাইক্রোপ্লাস্টিকের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বুটেক্স ডিবেটিং ক্লাবের মডারেটর, সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু বলেন, ‘ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সৃজনশীল চিন্তাধারা বিকাশে ভূমিকা রাখতে পারে। তাই ক্লাবটির বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে আমি সর্বোচ্চ চেষ্টা করি।’

অনুষ্ঠানের একপর্যায়ে প্রয়াত বিতার্কিক অভিষেক পালের স্মরণে বুটেক্সডিসির সদস্যদের পক্ষ থেকে গান ও কবিতা আবৃত্তি করা হয়।

আরও পড়ুন: ব্রিকস দেশগুলোর জন্য ‘ওপেন-সোর্স এআই জোন’ গঠনের প্রস্তাব সি চিন পিংয়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় নৌকাডুবির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ১০ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


পদ্মায় নৌকাডুবির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ১০ জন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। 

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ১টি নৌকাযোগে জহরপুর ক্যাম্পে এবং অত্র ইউপির ৮ নম্বর ওয়ার্ড এলাকায় আসছিল ১১ বা ১২ জনের একটি দল। 

এই সময় নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদেরকে খান্দুয়া ক্যাম্প বিএসএফ উদ্ধার করে। তারা এখন ভারতের বিএসএফ এর কাছে আছে বলে শুনেছি। এই নৌকায় নারী পুরুষ ও শিশু ছিল বলেও জানা গেছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বাসসকে বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ এর খান্দুয়া ক্যাম্পের সদস্যরা। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। যারা উদ্ধার হয়েছে তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় একটি পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে ও নির্দেশনায় এই অসহায় পরিবারগুলোর জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। যারা নতুন বাড়ি পাচ্ছেন তারা হলেন— পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া একটি অসহায় পরিবার।

রোববার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করা হয়।

কেন্দ্রীয় কমিটির নোটিশে উল্লেখ করা হয়, ‘ইসমাইল হোসেনের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শন, সংগঠনের সহযোদ্ধাকে (স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম) অন্যায়ভাবে রক্তাক্ত করা এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ার লিখিত অভিযোগ উঠেছে। এহেন সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনিক নোটিশের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,  হাতিয়া উপজেলার একটি সুপারমার্কেটে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম ওরফে আদনানের ভাইয়ের সাথে পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে সালিশ বৈঠকে বসলে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুলের নেতৃত্বে সেখানে হট্টগোল তৈরী করে। খবর পেয়ে তিনি (ইসমাইল) ঘটনাস্থলে পৌঁছে সংঘাত ঠেকাতে যান এবং প্রতিহত করতে গিয়ে নজরুলের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ইসমাইল হোসেনের দাবি, সম্পূর্ণ ঘটনাকে বিকৃত করে কেন্দ্রীয় কমিটিতে ভিত্তিহীন অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

চরাঞ্চলে দস্যুবাহিনীর সঙ্গে বৈঠক ও একসঙ্গে বসে খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার প্রসঙ্গে জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দখলদারি রোধে সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে গিয়ে তিনি সেখানে কাজ করেছেন। কোনো অপকর্মের সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। কেন্দ্রীয় নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব দাখিল করবেন বলে জানান।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর হাতিয়া উপজেলা সুপারমার্কেটে একটি সালিসি বৈঠকে হট্টগোলকে কেন্দ্র করে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ওরফে ইলিয়াছ ও অনুসারীরা নজরুলের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছেন বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি

সংগৃহীত ছবির সঙ্গে জানানো হচ্ছে যে, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্যে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের পর আগামী ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই তথ্য জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১ এ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি নির্দেশনা দেন যে, যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলন করবেন।

এছাড়াও, তিনি উল্লেখ করেন যে, পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলনকৃত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।

এ ছাড়াও, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী জানান।

তিনি বলেন, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অবশ্যই মশারি সরবরাহ করা হবে।

এছাড়াও, ডেঙ্গু প্রতিরোধে নামকরা চিকিৎসক এবং বিশেষজ্ঞদের দ্বারা তৈরি একটি প্রচারপত্র ঢাকাসহ সারা দেশে বিতরণ করা হবে।

রুহুল কবীর রিজভী বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম ও রেডিও-টেলিভিশনে সচেতনতামূলক পদক্ষেপ প্রচার করা হবে। সেইসঙ্গে স্কুল, মাদরাসা ও হাটবাজারে আবর্জনা রাখার জন্য বিনের ব্যবস্থা করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু সচেতনতায় যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেগুলো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%