ঢাকা বুধবার, ০৯ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৯ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৫শে ভাদ্র, ১৪৩২বাং

সাইফের ঝোড়ো ইনিংসে ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ


সাইফের ঝোড়ো ইনিংসে ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের ফিফটির সুবাদে বাংলাদেশ উড়ন্ত সূচনা পায়। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে নামে ধস। শেষ দিকে ইয়াসির আলি চৌধুরী এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং ঝড় বাংলাদেশের জন্য বড় পুঁজি তৈরি করেছে। শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন চারটি ছক্কা হাঁকিয়ে ২৮ রান সংগ্রহ করেন।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত এদিন বাংলাদেশ টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম শুরু থেকে সাবলীল ব্যাটিং করে। উইকেটের চারপাশে দুর্দান্ত শট খেলেন এবং দলের বোর্ডে বেশি রান সংগ্রহ করেন। পাওয়ারপ্লের ৬ ওভারে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৫৪।

পাওয়ারপ্লে শেষেও সাইফ এবং তানজিদের দুর্দান্ত ব্যাটিং চলছিল। দুই জনেরই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে যাচ্ছিল। সাইফ কিছুটা প্রতিরক্ষামূলক থাকলেও তানজিদ ছিলেন আক্রমণাত্মক। ওপেনিং জুটি শতরান অতিক্রম করে ফেলে। দুই ওপেনারই ফিফটি পূর্ণ করেন।

আরও পড়ুন: জ্বালানির দাম বাড়াল চীন

তবে ফিফটির পর তারা বেশি দূর এগোতে পারেননি। ওপেনিং জুটি ভাঙার সময় স্কোর ছিল ১২০। সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রান করেন এবং সাজঘরে ফিরে যান। পরের ওভারেই তানজিদ বিদায় নেন ৪৪ বলে ৫৮ রান করে।

দুই ওপেনারের বিদায়ে টাইগার ইনিংসে ধস নামে। ১২০ রান থেকে ১৪১ রান পর্যন্ত যেতে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৬ রান করেন। পারভেজ হোসেন ইমন ২ বলে ১ রান করেন। নুরুল হাসান সোহান প্রথম বলেই চার মেরে পরের বলেই আউট হয়ে যান।

শেষ দিকে কিছুটা লড়াই চালান ফর্মে থাকা ইয়াসির আলি চৌধুরী। সাতে নেমে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দিনও। শেষ ওভারে সাইফউদ্দিন চারটি ছক্কায় ২৮ রান তুলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৮৬ রান সংগ্রহ করে। ১০ বলে ৩১ রান করে শেষ পর্যন্ত ব্যাটিং করছেন সাইফউদ্দিন। ১২ বল থেকে ২২ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির।

জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা এবং ব্র্যাড ইভান্স। এছাড়া ১ উইকেট শিকার করেন সিকান্দার রাজা।

আরও পড়ুন: শিশু-তরুণ হত্যার দায়ে শেখ হাসিনার ক্ষমা নেই: রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বিশাল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


কক্সবাজারে বিশাল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (১৭ জুলাই) জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬ টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে মিন্টু বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় আস্তানা থেকে উদ্ধার হয় ৫ টি দেশীয় একনলা বন্দুক, ৯ টি দেশীয় পিস্তল, ১ টি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গোলা, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম। অভিযানে আটক হয় সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু।

আটককৃত ইমাম হোসেন মিন্টু (৩৮) মহেশখালী উপজেলার হোয়ানকের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী 'মিন্টু বাহিনী'-এর প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারী মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান তেহরানের ইমামের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান তেহরানের ইমামের

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনির জন্য দোয়া করতে মানুষজন সমবেত হয়েছেন।

তেহরানের জুমার নামাজের ইমাম মোহাম্মদ জাভাদ হাজি আলী আকবারি বলেছেন, ‘ইরানের প্রতিশোধ নেওয়ার প্রথম পদক্ষেপ হলো প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের শাস্তি দেওয়া।’

শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তেহরানে জুমার খুতবায় আলী আকবারি বলেন, ‘পরবর্তী পদক্ষেপগুলো হলো- এই অঞ্চল থেকে আমেরিকার প্রত্যাহার নিশ্চিত করা, পশ্চিম এশিয়ার মানচিত্র থেকে জায়নবাদী শাসনব্যবস্থাকে মুছে ফেলা এবং বিশ্বে আমেরিকার আধিপত্ববাদী অবস্থানের অবসান ঘটানো।’

তিনি আরও বলেন, ‘প্রতিশোধের এই দাবি কেবল কোনো আবেগ নয়, বরং এটি যৌক্তিকতা, শরিয়াহ এবং অধিকারের ওপর ভিত্তি করে ওঠা একটি দাবি।’

তিনি যোগ করেছেন, ‘বিপ্লবের সর্বোচ্চ নেতা তাঁর বার্তায় জাতির এই সাধারণ দাবিকে সমর্থন করেছেন এবং এখন এই দাবিটি ইসলামি উম্মাহর অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস শহর এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় আকারের বিমান অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় ইরানের তিনটি সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিসি, এনবিসি ও সিএনএন বক্তব্য সরাসরি সম্প্রচার করেনি, ট্রাম্পের লাইসেন্স বাতিলের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


এবিসি, এনবিসি ও সিএনএন বক্তব্য সরাসরি সম্প্রচার করেনি, ট্রাম্পের লাইসেন্স বাতিলের হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচন নিরাপত্তাবিষয়ক প্রাইম-টাইম ভাষণ দেশের প্রধান টেলিভিশন নেটওয়ার্ক এবিসি, এনবিসি এবং সিএনএন তাদের মূল সম্প্রচার চ্যানেলে সরাসরি সম্প্রচার করেনি। এ ঘটনায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন যে এসব গণমাধ্যম তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’ লিপ্ত এবং তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা উচিত।

ট্রাম্প বলেন, ‘এনবিসি ও এবিসি—উভয় ভুয়া সংবাদমাধ্যমই ঘোষণা দিয়েছে যে তারা এই ভাষণ সম্প্রচার করবে না। এ ধরনের প্রতারণার শাস্তি হওয়া উচিত তাদের লাইসেন্স বাতিল।’

গণমাধ্যম বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী (ফার্স্ট অ্যামেন্ডমেন্ট) অনুযায়ী সম্প্রচারমাধ্যমগুলো তাদের কী প্রচার করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা রয়েছে। তবে জনস্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে অতীতে এ ধরনের প্রেসিডেন্টের ভাষণের সরাসরি সম্প্রচার সাধারণত হয়ে থাকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এবিসি নিউজের এক মুখপাত্র জানান, ট্রাম্পের ভাষণ তাদের মূল টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে না, বরং এবিসি নিউজ লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং এবিসি নিউজ রেডিওতে প্রচার করা হবে।

এ বিষয়ে অবগত এক ব্যক্তির বরাতে জানা গেছে, এনবিসি নিউজ ট্রাম্পের ভাষণ তাদের মূল টেলিভিশন চ্যানেলে নয়, বিনা মূল্যের স্ট্রিমিং সেবা এনবিসি নিউজ নাউ-তে সম্প্রচার করেছে। তবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে সিএনএন জানায়, তারা ভাষণটি পর্যবেক্ষণ করবে এবং এর লাইভ ফিড তাদের ওয়েবসাইট ও সাবস্ক্রিপশনভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সিএনএন অল অ্যাক্সেস-এ দেখানো হবে।

এবিসি ও এনবিসির স্ট্রিমিং প্ল্যাটফর্মের দর্শকসংখ্যা তাদের প্রচলিত টেলিভিশন চ্যানেলের তুলনায় অনেক কম। একইভাবে সিএনএনের ডিজিটাল সেবার দর্শকও তাদের নিয়মিত কেবল চ্যানেলের তুলনায় সীমিত।

ভাষণে ট্রাম্প দাবি করেন, তিনি এমন কিছু গোয়েন্দা তথ্যের গোপনীয়তা প্রত্যাহার (ডিক্লাসিফাই) করেছেন, যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার পূর্ববর্তী মূল্যায়নে বলা হয়েছিল, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পরিবর্তনে বেইজিংয়ের কোনো ভূমিকার প্রমাণ পাওয়া যায়নি।

ভাষণের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ট্রাম্প নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি ইরান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারেন। তাই জাতীয় স্বার্থে টেলিভিশন নেটওয়ার্কগুলোর ভাষণটি সরাসরি সম্প্রচার করা উচিত ছিল।

অবশেষে, ট্রাম্প ভাষণে ইরান-ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে সংক্ষিপ্ত মন্তব্য করে বলেন, ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এগিয়ে রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। এরপর তিনি মূলত নির্বাচনী নিরাপত্তা ও ভোট জালিয়াতি সংক্রান্ত তার অভিযোগগুলোই তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান পূজা চেরির, গুঞ্জন তুঙ্গে!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান পূজা চেরির, গুঞ্জন তুঙ্গে!

ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরি। শোবিজ দুনিয়ায় গুঞ্জন উঠেছে, চুপিসারে দুই বছর আগেই বাগদান সেরেছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন পূজা। ওই স্টোরিই ভক্তদের মাঝে কৌতূহল বাড়িয়ে দেয় কে হতে চলেছেন বিশেষ ব্যক্তি যার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন পূজা! তবে ওই স্টোরি ঘিরে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল বক্তব্য দেননি পূজা ও তার পরিবার।

 

এদিকে শোবিজ পাড়ায় গুঞ্জন জোরালো চলছে, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সেরেছেন পূজা। বাগদান বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত না পাওয়া গেলেও অতীতে একটি পডকাস্টে অংশ নিয়ে নায়িকা জানিয়েছিলেন তিনি বিবাহিত না হলেও এনগেজড যেটি পারিবারিকভাবেই হয়েছে এবং ভবিষ্যতে বিয়ে হলে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তিনি এও স্পষ্ট করেন যে, বিয়ে করলে কখনও তিনি লুকিয়ে করবেন না বরং সবাইকে জানিয়েই নতুন জীবনের অধ্যায় শুরু করবেন।

 

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতেই সব সময় পছন্দ করেন পূজা চেরি। অভিনয় ক্যারিয়ার নিয়ে আলোচনায় থাকলেও ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো বরাবরই সীমিত পরিসরে রাখতে চেয়েছেন ঢালিউডের এ চিত্রনায়িকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১৯
জোহর ১২:০২
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:২৩
ইশা ০৭:৩৭
সূর্যোদয় : ০৫:৩৮ সূর্যাস্ত : ০৬:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%