ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


রাজবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ী, ১৩ সেপ্টেম্বর, বাসস (২০২৬): জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ম্যাজিস্ট্রেট উসেন মে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সরকারি হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম আব্দুল হান্নান, জেলা বিএনপি নেতা গাজী আহসান হাবিব ও অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল।

বক্তারা বলেছেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

সভায় সামাজিক ও পারিবারিক অবক্ষয় রোধে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

এ সময় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের, জেলা শিক্ষা কর্মকর্তা, বিআরটিএর উপ-পরিচালকের প্রতিনিধি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদানির বন্ধ ২ নম্বর ইউনিট চালু, বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


আদানির বন্ধ ২ নম্বর ইউনিট চালু, বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারণে বন্ধ হয়ে যাওয়া ২ নম্বর ইউনিটটি চালু হয়ে গেছে। এর ফলে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি জাতীয় গ্রিডে যুক্ত হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, ইউনিটটি পুনরায় চালুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটিতে উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান বাসস’কে জানান, বর্তমানে ২ নম্বর ইউনিট থেকে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রটির ১ নম্বর ইউনিট থেকে ৭৫৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে ফিড ইউনিটে ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়।

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট রয়েছে। সেগুলো থেকে ৮০০ মেগাওয়াট করে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে আদানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়া মৎস অবয়াশ্রমের পাশেই অবৈধ চায়না দুয়ারী জাল, ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির ,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


বানারীপাড়া মৎস অবয়াশ্রমের পাশেই অবৈধ চায়না দুয়ারী জাল, ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
বরিশালের বানারীপাড়া উপজেলায় মৎস্য অফিস কর্তৃক স্থাপিত বরমগাতী মৎস্য অবয়াশ্রমের পাশেই অবাধে পাতা হচ্ছে নিষিদ্ধ ও অবৈধ চায়না দুয়ারী জাল। এসব জালে নির্বিচারে ধরা পড়ছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এতে একদিকে যেমন অবয়াশ্রমের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়ছে স্থানীয় জলজ জীববৈচিত্র্য।
 
স্থানীয়দের অভিযোগ, মৎস্য সম্পদ রক্ষায় সংরক্ষিত এলাকা হিসেবে অবয়াশ্রম স্থাপন করা হলেও এর আশপাশেই প্রকাশ্যে চায়না দুয়ারী জাল ব্যবহার করা হচ্ছে। অতি সূক্ষ্ম ফাঁসের এই জালে বড় মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পোনা, ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণীও আটকা পড়ে।
 
ফলে প্রজনন মৌসুমে দেশীয় মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ধীরে ধীরে বিলুপ্তির পথে যেতে পারে স্থানীয় অনেক প্রজাতির মাছ। অথচ মৎস্য সম্পদ রক্ষায় অবয়াশ্রম স্থাপনের মূল উদ্দেশ্যই হচ্ছে মাছের নিরাপদ প্রজনন ও প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করা।
 
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—মৎস্য অফিসের স্থাপিত অবয়াশ্রমের পাশেই যদি নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন চলতে থাকে, তাহলে অবয়াশ্রমের কার্যকারিতা কোথায়?
 
তারা অবিলম্বে বরমগাতী মৎস্য অবয়াশ্রম ও এর আশপাশে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
 
দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত নজরদারি এবং কঠোর অভিযান এখন সময়ের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী বাঁধনকে হেনস্তার ঘটনায় ন্যায়বিচার করা হবে: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


অভিনেত্রী বাঁধনকে হেনস্তার ঘটনায় ন্যায়বিচার করা হবে: সংস্কৃতিমন্ত্রী

 

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চোধুরী। তিনি বলেন, এই বিষয়টির ওপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে যুগান্তকারী বক্তব্য রেখেছেন।

মন্ত্রী বলেন, আমি নিজেও বাঁধনের সাথে কথা বলেছি। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও শিল্পীদের বিরুদ্ধে হেনস্তার ঘটনায় সরকার কখনো দায় এড়াতে চায়নি।

রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময়ের পর এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশে যেমন অপশক্তি রয়েছে, তেমন শুভ শক্তিও রয়েছে। দেশের বাইরেও অপশক্তি-শুভ শক্তি আছে। তবে দেশের বাইরের অপকর্মের জন্য পার পাওয়া যাবে না।

এর আগে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সময় বিভিন্ন অপরাধ নির্মূলে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী। এ ছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতে বিভিন্ন অনিয়ম রোধে আলোকপাত করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন দপ্তর ও বিএনপির নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে।

এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ রবিবার বিনিময় হার:

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

ইউএস ডলার – ১২৩ টাকা ১০ পয়সা

ইউরো – ১৪২ টাকা ৭৭ পয়সা

পাউন্ড – ১৬৬ টাকা ৪০ পয়সা

ভারতীয় রুপি – ১ টাকা ২৮ পয়সা

ইউয়ান – ১৮ টাকা ৩৮ পয়সা

ইয়েন – ০ টাকা ৮০ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার – ৮৮ টাকা ২৩ পয়সা

সিঙ্গাপুরি ডলার – ৯৭ টাকা ১৪ পয়সা

সূত্র: গুগল)

*যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%