প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
রাজবাড়ী, ১৩ সেপ্টেম্বর, বাসস (২০২৬): জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ম্যাজিস্ট্রেট উসেন মে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সরকারি হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম আব্দুল হান্নান, জেলা বিএনপি নেতা গাজী আহসান হাবিব ও অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল।
বক্তারা বলেছেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
সভায় সামাজিক ও পারিবারিক অবক্ষয় রোধে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
এ সময় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের, জেলা শিক্ষা কর্মকর্তা, বিআরটিএর উপ-পরিচালকের প্রতিনিধি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন