ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার


আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২২ সালের একটি মারামারি মামলায় দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত থাকা এনামুল শেখ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বানা ইউনিয়ন পরিষদ এলাকার আরাজি রুদ্রবানা থেকে এনামুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার এনামুল শেখ ওই এলাকার ইদ্রিস শেখের ছেলে।
আলফাডাঙ্গা থানার এএসআই মো. জাকির হোসাইন বলেন, ২০২২ সালের একটি মারামারি মামলায় এনামুল শেখের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
আলফাডাঙ্গা থানার ওসি সোহেল সরোয়ার বলেন, একটি মারামারি মামলায় এনামুল শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ ভোর ৫টায় ৫৩ বিজিবি’র অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দকৃত ৪৪ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৬৬,০০০ টাকা এবং ২৮ বোতল ফেন্সিডিলের মূল্য ১১,২০০ টাকা; যার মোট মূল্য ৭৭,২০০ (সাতাত্তর হাজার দুইশত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল এবং ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার

 

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে প্রায় ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল জাকির হোসেনের বিরুদ্ধে।অভিযোগের পর তাঁকে সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেস থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। অভিযুক্ত কনস্টেবল জাকির হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেসে কর্মরত ছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বেলা ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মরা পাগলা নদীর কালীনগর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। রাজশাহীর এক ব্যবসায়ী নিঝুম তাঁর ব্যবসায়িক অর্ডারের বিপরীতে প্রায় ৪০ ভরি গলিত স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর কাছে পাঠান। স্বর্ণের চালানটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসেন নিঝুমের দুলাভাই মোহাম্মদ আলী। ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুমের অভিযোগ, মোহাম্মদ আলী স্বর্ণের চালানটি ব্যবসায়ীর কাছে হস্তান্তরের পরপরই পুলিশ কনস্টেবল জাকির হোসেন সাদাপোশাকে সেখানে উপস্থিত হন। পরে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণগুলো নিয়ে চলে যান। তাঁর দাবি, মোহাম্মদ আলী ও তাঁর ছেলে নয়ন কনস্টেবল জাকিরকে ব্যবহার করে স্বর্ণগুলো আত্মসাৎ করেছেন।
ঘটনার পর নিঝুম বিষয়টি জানতে পেরে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে কালীনগর ব্রিজ পর্যন্ত বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজে ঘটনার কিছুক্ষণ আগে কনস্টেবল জাকিরকে মোটরসাইকেলে করে আরেকজনকে সঙ্গে নিয়ে কালীনগর ব্রিজের দিকে যেতে দেখা যায় বলে তিনি দাবি করেন। এদিকে জাকির হোসেন কালীনগর ব্রিজ এলাকায় যাওয়ার কথা স্বীকার করলেও স্বর্ণ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, নিঝুম কারণ ছাড়াই তাঁকে ঘটনায় জড়াচ্ছেন। তিনি বলেন, বিষয়টি তাঁদের নিজেদের এবং মীমাংসার জন্য বসার কথা ছিল। তবে জাকিরের সঙ্গে মোহাম্মদ আলী ও তাঁর ছেলে নয়নের ঘন ঘন মোবাইল ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। ঘটনার আগে-পরে তাঁদের মধ্যে একাধিকবার ফোনালাপ হয়েছে। এমনকি ঘটনার দিন স্বর্ণের চালান নিয়ে মোহাম্মদ আলী কালীনগর ব্রিজ এলাকায় অবস্থান করার সময় জাকিরও ওই এলাকায় ছিলেন বলে ফোনকলের লোকেশন বিশ্লেষণে উঠে এসেছে। এসময় তাঁদের মধ্যেএকাধিকবার ফোনে কথোপকথনও হয়।
তবে এসব ফোনালাপের সঙ্গে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর কনস্টেবল জাকির এক মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে যান। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিলে তাঁকে সদর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতকে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। আগামী ১০ দিনের মধ্যে পুলিশ সুপারের কাছে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে কনস্টেবল জাকিরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাবের অভিযানে ১৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


র‍্যাবের অভিযানে ১৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার

 

সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ এর একটি বিশেষ টিম।

রোববার (১৩ সেপ্টেম্বর) র‍্যাব-৯-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি বিশেষ টিম তাহিরপুর থানাধীন বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র পাচারের অভিযোগে উগান্ডার নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


অস্ত্র পাচারের অভিযোগে উগান্ডার নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

মেক্সিকোর মাদকচক্রের কাছে অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসায় উগান্ডার সেনাপ্রধানের সাবেক ঘনিষ্ঠ সহযোগীকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে।

উগান্ডার কারা বিভাগের প্রধান এ সময় শনিবার এএফপিকে এই তথ্য নিশ্চিত করেন।

ওয়াশিংটন গত জুলাইয়ে জানিয়েছিল যে, তারা কাতুঙ্গি মাইকেল ম্পেইরওয়ে এবং আরও তিনজনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে যে, এসব অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল কুখ্যাত কার্টেল দে জালিস্কো নুয়েভা জেনেরাসিয়ন (সিজেএনজি)-এর কাছেও অস্ত্র সরবরাহের পরিকল্পনা।

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবার ঘনিষ্ঠ সহযোগী ম্পেইরওয়ে এবং তার সঙ্গে অভিযুক্ত বুলগেরিয়া, Kenya ও তানজানিয়ার তিন নাগরিকের বিরুদ্ধে মেশিনগান, রকেট লঞ্চার ও অ্যান্টি-পার্সেনেল মাইন সরবরাহের পরিকল্পনার অভিযোগ দায়ের করা হয়েছে।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী জানা গেছে, তারা মাদকচক্রগুলোর কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমানবিধ্বংসী কামান সরবরাহের প্রচেষ্টা করছিলেন।

উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি কাইনেরুগাবার বাবা।

উগান্ডার কারা বিভাগের মহাপরিচালক জনসন বায়াবাশাইজা এএফপিকে জানান, ম্পেইরওয়েকে ‘যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তিনি তাদের হেফাজতে আছেন।’

উগান্ডার এক নিরাপত্তা কর্মকর্তার তথ্যমতে, সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও কূটনীতিক ম্পেইরওয়েকে ২৭ জুন কাম্পালার একটি অভিজাত এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুই দিন পর তাকে আদালতে হাজির করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%