প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯ এর একটি বিশেষ টিম।
রোববার (১৩ সেপ্টেম্বর) র্যাব-৯-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি বিশেষ টিম তাহিরপুর থানাধীন বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন