০৮:২৫ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় ভেটেরিনারি ছাড়পত্র না থাকার কারণে পশু জবাই ও মাংস বিক্রি করার অভিযোগে নজরুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার খড়িবাড়ী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের কারণে নজরুল ইসলামকে এই জরিমানা প্রদান করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
এই অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল ওয়াদুদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও দিলারা আক্তার মন্তব্য করেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন