ঢাকা বুধবার, ০৯ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৯ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৫শে ভাদ্র, ১৪৩২বাং

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে যুবকদের অপরিহার্য ভূমিকা পালন করবে হবে


জুলাইয়ের চেতনা বাস্তবায়নে যুবকদের অপরিহার্য ভূমিকা পালন করবে হবে

"আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটি শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় লক্ষ্মীপুর আইএবি অডিটোরিয়ামে আয়োজন করা হয়, যেখানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেছেন।

সম্মেলনে সভাপতিত্ব করেছেন ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এইচ. এম. ইসমাইল সিরাজী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. এ. হাসিব গোলদার।

আরও পড়ুন: লালমনিরহাটে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি ও এলাকাবাসী

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হাসিব গোলদার বলেন, "জুলাইয়ের চেতনা বাস্তবায়নে যুবকদের অপরিহার্য ভূমিকা পালন করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শ ধারণ করে তরুণদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।"

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী গণজাগরণে দেশের তরুণ ও যুবকেরা যেভাবে জীবনবাজি রেখে সংগ্রাম করেছেন, সেই সাহস, ত্যাগ ও দেশপ্রেম ইসলামী যুব আন্দোলনের প্রতিটি কর্মীর আদর্শিক প্রেরণা। বাংলাদেশের উন্নয়ন এবং একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য যুবসমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ার পাশাপাশি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রের যেকোনো অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের সঙ্গে কোনো বেঈমানি করা যাবে না।

সমাজসেবার গুরুত্ব তুলে ধরে এম. এ. হাসিব গোলদার বলেন, আর্তমানবতার সেবা, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিজাতীয় অপসংস্কৃতি থেকে রক্ষা করা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই ইসলামী যুব আন্দোলনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা নূরুল আলম মুসা, ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

রাজশাহী মহানগরীর হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতির পক্ষ থেকে।

শুক্রবার বিকালে শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি এ সময় বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য সবাইকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর যেসব উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। নাগরিক সেবার মানোন্নয়ন এবং নগর উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।

লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মোঃ জনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে বলেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি মন্তব্য করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তবে এসব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি তথ্য প্রকাশের আগে নির্ভুলভাবে যাচাই করা অপরিহার্য।

শুক্রবার দুপুরে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

ফারুক ওয়াসিফ বলেন, বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভুয়া তথ্য ও গুজব মোকাবিলার জন্য সাংবাদিকদের প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও আরও সমৃদ্ধ হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কল্যাণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ফ্যাক্ট চেকিংকে তিনি সময়ের অপরিহার্য দক্ষতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বলেন, এআই সাংবাদিকের বিকল্প নয়, বরং তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ ও সংবাদ প্রস্তুতিতে এটি কার্যকর সহায়ক প্রযুক্তি। তবে এআই থেকে প্রাপ্ত প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করেই প্রকাশ করতে হবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সংবাদ লেখা, তথ্য বিশ্লেষণ, অনুবাদ, সারসংক্ষেপ তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদনে এআই ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ছবি ও ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), মেটাডেটা বিশ্লেষণ, জিওলোকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের আধুনিক কৌশলও শেখানো হয়। প্রশিক্ষণের সময় সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা, কপিরাইট, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। এই নির্বাচনের মাধ্যমে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হলেন তিনি। খবরটি এসেছে রয়টার্সের মাধ্যমে।

প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার (১৭ জুলাই) লেবার পার্টির এক সম্মেলনে অ্যান্ডি বার্নহ্যামকে দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামী সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি হবেন গত এক দশকের মধ্যে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী।

‘কিং অব দ্য নর্থ’ নামে পরিচিত বার্নহ্যাম পপুলিস্ট দল রিফর্ম ইউকে-এর উত্থান ঠেকানোর অঙ্গীকার নিয়ে নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচিত হওয়ার পর বার্নহ্যাম মন্তব্য করেছেন, তিনি ক্ষমতা গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন এবং দেশের ‘উপেক্ষিত জনপদগুলোর মানুষের মধ্যে আবারও আশার সঞ্চার করতে’ কাজ করবেন।

বার্নহ্যাম বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ, আর সেই ঐক্যের শক্তিকে আমরা এমন মানুষ ও এলাকার সেবায় নিয়োজিত করব, যারা দীর্ঘদিন ধরে রাজনীতির কাছ থেকে আবারও আশার আলো ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের সেই আশা ফিরিয়ে দেব।’

বার্নহ্যাম তার ভাষণে বিদায়ী লেবার নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিও শ্রদ্ধা জানান। সোমবার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে বার্নহ্যাম তাঁর নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন এবং সরকার পরিচালনার রূপরেখা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ রয়েছি: ছাত্রদল সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ রয়েছি: ছাত্রদল সভাপতি

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের বর্তমানে আর কোনো কাজ নেই, এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

তৎকালীন ক্ষমতাসীনদের সমালোচনা করে ছাত্রদল সভাপতি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের এখন আর কোনো কাজ নেই। তাদের উদ্দেশ্যে আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, যতদিন পর্যন্ত তাদের অন্যায়ের বিচার না হবে, ততদিন যাত্রাবাড়ীর কওমি মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকবে।’

গণ-অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আন্দোলনের সফলতা মূলত নির্ভর করেছিল স্থানীয় বাসিন্দাদের প্রত্যক্ষ অংশগ্রহণের ওপর। আন্দোলনের সময় যখন আমি গুরুতর আহত হয়েছিলাম, তখন এই যাত্রাবাড়ীর স্থানীয় সাহসী ভাইদের সহায়তায় নিরাপদে ও জীবন বেঁচে ছিলাম।’

তিনি আরও বলেন, “পরবর্তীতে ১৭ জুলাই ঐতিহাসিক প্রতিরোধ দিবস পালিত হয় এবং ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে এক দফা আন্দোলন চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যায়। এই আন্দোলন পরিচালিত হয়েছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায়।’

আন্দোলনের পেছনের দূরদর্শী নির্দেশনার কথা তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, ‘ক্যাম্পাসগুলোতে যখন ছাত্রলীগের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছিল, তখন রাজপথের সহযোদ্ধাদের একের পর এক গ্রেফতার করা হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতিতে তারেক রহমান স্কাইপিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব ভাগ করে নেয়ার নির্দেশনা দেন।’

তিনি জানান, সেই নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, তৎকালীন দায়িত্বশীল নেতৃত্ব এবং তিনি নিজে সমন্বয় রেখে সারা দেশে আন্দোলন বেগবান করার কাজ পরিচালনা করেছিলেন।

যাত্রাবাড়ীতে আয়োজিত এই প্রতিরোধ দিবসের সমাবেশে ছাত্রদল ও বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১৯
জোহর ১২:০২
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:২৩
ইশা ০৭:৩৭
সূর্যোদয় : ০৫:৩৮ সূর্যাস্ত : ০৬:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%