ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক


প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে বলেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি মন্তব্য করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তবে এসব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি তথ্য প্রকাশের আগে নির্ভুলভাবে যাচাই করা অপরিহার্য।

শুক্রবার দুপুরে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

ফারুক ওয়াসিফ বলেন, বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভুয়া তথ্য ও গুজব মোকাবিলার জন্য সাংবাদিকদের প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও আরও সমৃদ্ধ হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কল্যাণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ অতিথির বক্তব্যে, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ফ্যাক্ট চেকিংকে তিনি সময়ের অপরিহার্য দক্ষতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বলেন, এআই সাংবাদিকের বিকল্প নয়, বরং তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ ও সংবাদ প্রস্তুতিতে এটি কার্যকর সহায়ক প্রযুক্তি। তবে এআই থেকে প্রাপ্ত প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করেই প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সংবাদ লেখা, তথ্য বিশ্লেষণ, অনুবাদ, সারসংক্ষেপ তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদনে এআই ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ছবি ও ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), মেটাডেটা বিশ্লেষণ, জিওলোকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের আধুনিক কৌশলও শেখানো হয়। প্রশিক্ষণের সময় সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা, কপিরাইট, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। এই নির্বাচনের মাধ্যমে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হলেন তিনি। খবরটি এসেছে রয়টার্সের মাধ্যমে।

প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার (১৭ জুলাই) লেবার পার্টির এক সম্মেলনে অ্যান্ডি বার্নহ্যামকে দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামী সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি হবেন গত এক দশকের মধ্যে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী।

‘কিং অব দ্য নর্থ’ নামে পরিচিত বার্নহ্যাম পপুলিস্ট দল রিফর্ম ইউকে-এর উত্থান ঠেকানোর অঙ্গীকার নিয়ে নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচিত হওয়ার পর বার্নহ্যাম মন্তব্য করেছেন, তিনি ক্ষমতা গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন এবং দেশের ‘উপেক্ষিত জনপদগুলোর মানুষের মধ্যে আবারও আশার সঞ্চার করতে’ কাজ করবেন।

বার্নহ্যাম বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ, আর সেই ঐক্যের শক্তিকে আমরা এমন মানুষ ও এলাকার সেবায় নিয়োজিত করব, যারা দীর্ঘদিন ধরে রাজনীতির কাছ থেকে আবারও আশার আলো ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের সেই আশা ফিরিয়ে দেব।’

বার্নহ্যাম তার ভাষণে বিদায়ী লেবার নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিও শ্রদ্ধা জানান। সোমবার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে বার্নহ্যাম তাঁর নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন এবং সরকার পরিচালনার রূপরেখা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ রয়েছি: ছাত্রদল সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ রয়েছি: ছাত্রদল সভাপতি

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের বর্তমানে আর কোনো কাজ নেই, এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

তৎকালীন ক্ষমতাসীনদের সমালোচনা করে ছাত্রদল সভাপতি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের এখন আর কোনো কাজ নেই। তাদের উদ্দেশ্যে আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, যতদিন পর্যন্ত তাদের অন্যায়ের বিচার না হবে, ততদিন যাত্রাবাড়ীর কওমি মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকবে।’

গণ-অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আন্দোলনের সফলতা মূলত নির্ভর করেছিল স্থানীয় বাসিন্দাদের প্রত্যক্ষ অংশগ্রহণের ওপর। আন্দোলনের সময় যখন আমি গুরুতর আহত হয়েছিলাম, তখন এই যাত্রাবাড়ীর স্থানীয় সাহসী ভাইদের সহায়তায় নিরাপদে ও জীবন বেঁচে ছিলাম।’

তিনি আরও বলেন, “পরবর্তীতে ১৭ জুলাই ঐতিহাসিক প্রতিরোধ দিবস পালিত হয় এবং ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে এক দফা আন্দোলন চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যায়। এই আন্দোলন পরিচালিত হয়েছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায়।’

আন্দোলনের পেছনের দূরদর্শী নির্দেশনার কথা তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, ‘ক্যাম্পাসগুলোতে যখন ছাত্রলীগের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছিল, তখন রাজপথের সহযোদ্ধাদের একের পর এক গ্রেফতার করা হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতিতে তারেক রহমান স্কাইপিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব ভাগ করে নেয়ার নির্দেশনা দেন।’

তিনি জানান, সেই নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, তৎকালীন দায়িত্বশীল নেতৃত্ব এবং তিনি নিজে সমন্বয় রেখে সারা দেশে আন্দোলন বেগবান করার কাজ পরিচালনা করেছিলেন।

যাত্রাবাড়ীতে আয়োজিত এই প্রতিরোধ দিবসের সমাবেশে ছাত্রদল ও বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক আসরে কিউবার ৯ ক্যানো খেলোয়াড়ের দলত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


আন্তর্জাতিক আসরে কিউবার ৯ ক্যানো খেলোয়াড়ের দলত্যাগ

 কানাডা সফরকালে প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে কিউবার ১২ সদস্যের ক্যানো দলের নয়জন খেলোয়াড় দলের সদস্য হিসেবে থাকায় দলত্যাগ করেছেন। অন্তর্ভুক্ত একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে এই তথ্য জানায়।

এই খেলোয়াড়রা ৯ জুলাই শুরু হয়ে ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত মন্ট্রিয়লে অনুষ্ঠিত তৃতীয় ক্যানো স্প্রিন্ট ও প্যারাক্যানো বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।

এই ঘটনায় কিউবার জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট (ইন্ডার) বা দেশটির ক্যানো ফেডারেশন কোন প্রকার মন্তব্য করেনি।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগে কিউবার কমিউনিস্ট সরকারের শাসিত দ্বীপটি ছেড়ে যাওয়ার ঘটনা দেশটির খেলোয়াড়দের জন্য নতুন কিছু নয়।

২০২১ সালের অক্টোবর মাসে কিউবার অনূর্ধ্ব-২৩ বেসবল দল একটি টুর্নামেন্টে অংশ নিতে মেক্সিকো গিয়েছিল। সেবার দলের প্রায় অর্ধেক খেলোয়াড়ই দেশে ফিরে আসেননি।

কিউবা বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি অবরোধ আরোপ করার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

দেশজুড়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এদিকে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির তীব্র সংকটও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫০ কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছালেন তিন রোভার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


১৫০ কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছালেন তিন রোভার

বরিশাল থেকে প্রায় ১৫০ কিলোমিটার পথ হেঁটে কুয়াকাটা পৌঁছেছেন স্কাউটের তিন সিনিয়র রোভার মেট।

প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের অংশ হিসেবে পাঁচ দিনে এ পথ পাড়ি দেন তারা। গত ১২ জুলাই সকালে বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করেন রোভার শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান।

বৃহস্পতিবার কুয়াকাটা জিরো পয়েন্টে পৌঁছালে তাদের ১৫০ কিলোমিটারের পদযাত্রা শেষ হয়। জানা গেছে, পাঁচ দিনের এই পদযাত্রায় প্রথম দিন তারা ২৬ দশমিক ৭ কিলোমিটার, দ্বিতীয় দিন ২২ কিলোমিটার, তৃতীয় দিন ৩৪ কিলোমিটার পথ পথ পাড়ি দেন। এরপর চতুর্থ দিন ৩৮ কিলোমিটার এবং শেষ দিনে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। দীর্ঘ এই যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে বিরতি এবং রাত্রিযাপন করেন।

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে রোভার শাহরিয়ার রহমান হাছিব বলেন, হেঁটে ভ্রমণকালে তারা বাকেরগঞ্জ, পটুয়াখালী, আমতলী ও কলাপাড়াসহ বিভিন্নস্থানে অবস্থান করেছিলেন। শেষ দিনে কুয়াকাটা জিরো পয়েন্টে পৌঁছাতে সক্ষম হন।

রোভার মশিউর রহমান আবির বলেন, রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজের জন্য এই পদযাত্রা সম্পন্ন করা হয়েছে। এ সময় তারা ‘ধ্বংস নয়, সৃষ্টি করি; জীববৈচিত্র্য রক্ষা করি’, ‘মনের যত্ন নিন, সুন্দর জীবন গড়ুন’ এবং ‘সত্যের পাশে থাকুন, গুজবকে না বলুন’ এই তিনটি সচেতনতামূলক বার্তা বহন করেন।

রোভার সাজিদুল ইসলাম সিজান বলেন, ভ্রমণের সময় তারা বিভিন্ন দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিস পরিদর্শন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%