ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন


পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত মো. সাদিকের নদীতে ডুবে মৃত্যুতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন আহমদের নেতৃত্বে এComit গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সাদিকের মরদেহের ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজার এলাকার কুমরাকান্দি এলাকায় জানাজা শেষে তাঁকে সেখানেই দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এটি নিছক একটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তিনটি স্পিডবোট পাশাপাশি ছিল। কচুরিপানা পরিষ্কারের জন্য সাদিক নদীতে নামার সময় হয়তো স্পিডবোট ও পাশের পল্টুনের নিচে দিগ্বিদিক হারিয়ে ফেলেছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ দূরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্রোতের কারণে মরদেহ ভেসে গিয়েছিল। তাঁর শরীর কোথাও আটকে ছিল না। নদীতে পড়ে যাওয়ার সময় তিনি মাথায় আঘাত পেয়ে থাকতে পারেন।’

আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীর ফায়ার সার্ভিসের জেটিতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে যান মো. সাদিক (৩৫)। নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজবাড়ী জেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ শেখের ছেলে। মো. সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালের আগে অপ্রত্যাশিত এক সমস্যার সম্মুখীন হয়েছে আর্জেন্টিনা। খারাপ আবহাওয়ার কারণে তাদের বহর নির্ধারিত সময়ে নিউজার্সিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এর ফলে, শিরোপা নির্ধারণী ম্যাচের পূর্বে দলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছু পরিবর্তন করা প্রয়োজন হয়েছে।

রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের আগে বৃহস্পতিবার রাতে কানসাস সিটি থেকে নিউইয়র্ক অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল দলের। কিন্তু, আটলান্টা অঞ্চলে বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। এই কারণে, নির্ধারিত সময়ের অনেক পরে, মধ্যরাতে নিউজার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল।

ফাইনালের আগে প্রতিটি ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্রাম, অনুশীলন এবং কৌশল চূড়ান্ত করার পরিকল্পনার জন্য কিছুটা পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

এবারের ফাইনালে আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে। অন্যদিকে, ২০১০ সালের পর আবারও বিশ্বের সেরা হওয়ার মুকুট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।

ফিফা ফাইনালের আগে দুই দলের সূচিতে কিছু পরিবর্তন করেছে। শুক্রবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও, শনিবার আর্জেন্টিনা ও স্পেন—দুই দলই বন্ধ দরজার অনুশীলনে অংশ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে কুমিরমারায় মাদকমুক্ত ও নিরাপদ গ্রাম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ভৈরবে কুমিরমারায় মাদকমুক্ত ও নিরাপদ গ্রাম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা এলাকায় মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুমিরমারা চৌরাস্তা মোড়ে কুমিরমারা প্রবাসী ঐক্য পরিষদের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, যুবসমাজ, প্রবাসীদের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আয়ুব আলী, আবু বকর সিদ্দিক, প্রবাসী মো. মিজান, আলী আকবর, জিলানী, আলফাজ, সিদ্দিক মিয়া, মিজান সরকার, শাহ আলম সরকার, কাসেম সরকার, আলামিন সরকার, শহিদ মিয়া, জামাল মিয়া ও মোছা প্রমুখ।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, কুমিরমারাকে মাদকমুক্ত ও নিরাপদ গ্রাম হিসেবে গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত নজরদারি এবং স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিরমারা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলার মাধ্যমে পুলিশের সক্ষমতা বৃদ্ধি: চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর জমকালো উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


খেলাধুলার মাধ্যমে পুলিশের সক্ষমতা বৃদ্ধি: চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর জমকালো উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে পুলিশের পেশাগত দক্ষতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে "পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬"।

আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে স্থানীয় পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস। তিনি শান্তির প্রতীক পায়রা, রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্ট পুলিশ সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও টিম স্পিরিট আরও জোরদার করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ লাইন্স ও বিভিন্ন থানার অফিসার-ফোর্স, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে পুরো পুলিশ লাইন্স এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোট, সংস্কার ও সীমান্ত সুরক্ষার দাবিতে 'জুলাই পদযাত্রা'উপলক্ষে নেছারাবাদে এনসিপির নেতাদের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


গণভোট, সংস্কার ও সীমান্ত সুরক্ষার দাবিতে
 
 
গণভোট বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ঘোষিত 'জুলাই পদযাত্রা-২০২৬' উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৬টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সভায় উপস্থিত ছিলেন এনসিপি পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান মো. বাকী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান খান, নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. নাসিমুদ্দুল্লাহ হিরু, যুগ্ম সদস্য সচিব মো. চান মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
 
মতবিনিময় সভায় নেতারা জানান, আগামী ১৯ জুলাই (রবিবার) নেছারাবাদে জুলাই পদযাত্রা কর্মসূচিতে বাংলাদেশী আন্দোলনকর্মী, ছাত্রনেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির কেন্দ্রীয় নেতা ও এমপি হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে নেছারাবাদবাসীর প্রতি কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং সফরের সার্বিক রোডম্যাপ ও প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
 
এনসিপি পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান মো. বাকী বিল্লাহ বলেন, গণভোট বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং দেশের সীমান্ত সুরক্ষার প্রশ্নে জনগণকে সম্পৃক্ত করাই জুলাই পদযাত্রার মূল উদ্দেশ্য। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। আগামী ১৯ জুলাইয়ের কর্মসূচি সফল করতে নেছারাবাদবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
 
নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান বলেন, জুলাই পদযাত্রা জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার একটি গণমুখী কর্মসূচি। কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি নেছারাবাদের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেবেন এবং সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠভাবে বিষয়টি জনগণের সামনে তুলে ধরবেন।
 
সভা শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী ১৯ জুলাইয়ের কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%