০৯:৫২ পি.এম
নরসিংদীতে পারিবারিক বিরোধের কারণে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় ভাইরাল হওয়া অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আলোচিত মামলার প্রধান আসামি লতা বেগমকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর মাধবদী থানায় মামলা দায়ের হলে আসামিকে গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।
এর আগে, ভাইরাল হওয়া ওই নির্যাতনের ভিডিওর ঘটনায় গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ এবং বাবা আলমাছ মিয়াকে আসামি করা হয়।
ঘটনার পর লতা বেগম আত্মগোপনে থাকলেও তার স্বামী ও বাবাকে এরই মধ্যে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন