ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডের চার্জশিট প্রত্যাখ্যানের দাবিতে পোরশায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন, ঘোষণা তিন দফা কর্মসূচি


শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডের চার্জশিট প্রত্যাখ্যানের দাবিতে পোরশায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন, ঘোষণা তিন দফা কর্মসূচি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ মাইদুর রহমান-এর বহুল আলোচিত হত্যাকাণ্ড মামলায় দাখিলকৃত চার্জশিট মন্থরিত করে ফিরিয়ে দেয়া, মামলাটির পুনঃতদন্তের দাবি জানিয়ে এবং প্রকৃত পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পোরশা উপজেলা পরিষদ চত্বরে পোরশা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শহীদ মাইদুর রহমানের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন যে, দীর্ঘ তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে নিহতের পরিবার, দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। তারা দাবী জানান, অবিলম্বে দাখিলকৃত চার্জশিট প্রত্যাহার করে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।

আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বক্তারা বলেন, একটি আলোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ তদন্তের কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমান চার্জশিটের মধ্যে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন। তারা বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে মামলাটি পুনঃতদন্তের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে নিহত শহীদ মাইদুর রহমান-এর বাবা মোঃ আজাদ আলী আবেগঘন বক্তব্যে বলেন, "আমি আমার সন্তানের সুষ্ঠু বিচার চাই। আমি বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমার সন্তানের প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমি তাঁর সহযোগিতা কামনা করছি। আমি এখনও আমার সন্তানের প্রকৃত বিচার পাইনি।"

এ সময় নিহতের ভাই মোঃ ওবাইদুর রহমান বলেন, "আমরা শুধু আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। মামলার চার্জশিট থেকে প্রকৃত হত্যাকারীদের নাম কেন বাদ দেওয়া হয়েছে, তার জবাব চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

পরিবারের অন্যান্য সদস্যরাও একই দাবিতে মুখর হয়েছেন এবং জানান, প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আরও পড়ুন: ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মোঃ রাকিবুল ইসলাম (রাকিব)। তিনি বলেন, ঘোষিত তিন দফা কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি পোরশা উপজেলার সকল নেতাকর্মীর প্রতি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, "শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডে প্রকৃত আসামিদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।"

তিনি নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকায় জনগণ ন্যায়বিচার প্রত্যাশা করে। তিনি মামলাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, নিহত মাইদুর রহমানের পরিবার দীর্ঘকাল ধরে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় রয়েছে। তাই মামলাটির পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট তদন্ত সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আরও পড়ুন: ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শাহে আলম ফরাজি

২০ জুলাই ২০২৬ (সোমবার): পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম-এর নিকট স্মারকলিপি প্রদান।

২৪ জুলাই ২০২৬ (শুক্রবার): লংমার্চ।

২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার): পোরশা থানা ঘেরাও কর্মসূচি।

বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা নিহত শহীদ মাইদুর রহমানের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের কার্যকর ভূমিকা কামনা করেন।

আরও পড়ুন: রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৩৭৫ পুরিয়া হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে মাদক নির্মূলের দায়িত্ব নেওয়ার আহ্বান চরমোনাই পীরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


প্রধানমন্ত্রীকে মাদক নির্মূলের দায়িত্ব নেওয়ার আহ্বান চরমোনাই পীরের

শুক্রবার বিকালে চরমোনাই ইউনিয়ন পরিষদ চত্বরে মাদকবিরোধী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘মাদক সরবরাহের সঙ্গে দেশের অনেক রথি-মহারথিদের সংযোগ থাকে। শর্ষের মধ্যে ভূত থাকে। তাই মাদকের সরবরাহ লাইন নির্মূল করতে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে একক দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শুক্রবার বিকালে চরমোনাই ইউনিয়ন পরিষদ চত্বরে মাদকবিরোধী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে জনশক্তি রপ্তানি ও দেশে কর্মসংস্থান তৈরি করা যেত। অতীতের কোনো সরকারই এ ধরনের পদক্ষেপ নেয়নি, বরং উদ্বৃত্ত জনশক্তিকে নষ্ট করতে মাদককে প্রশ্রয় দিয়েছে। ফলে আমাদের জনসম্পদ নিষ্ক্রিয় হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়েছে। দীর্ঘমেয়াদি ও বহুমাত্রিক ক্ষতির বিবেচনায় দেশের সবচেয়ে বড় সমস্যা মাদক। জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, মাদক প্রতিরোধ করা। চাহিদা ও জোগান উভয় দিক নির্মূল করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মুহাম্মাদ বেলাল হুসাইন ও কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সানি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ

বরিশালের বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এক বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার কালিগঞ্জ সড়কের পাশে অবস্থিত নিউ লাইফ মেডিকেল সার্ভিসের হলরুমে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা, পরিচালক নাসিম সরদার, উপদেষ্টা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, শাহাদাত আলম, নিউ লাইফ মেডিকেল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিগণ।

নিউ লাইফ মেডিকেল সার্ভিসের পরিচালক নাসিম সরদার জানান, উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে গত এক বছর পূর্বে নিউ লাইফ মেডিকেল মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু হয়েছিল। আজ এক বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারগন রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। আমাদের এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিন দ্বারা ল্যাবে সকল প্রকারের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রতিদিন আমাদের এই প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন। শুরু থেকেই আমরা সকল পরীক্ষা নিরীক্ষায় রোগীদের ২০% ছাড় দিচ্ছি। প্রতিষ্ঠানের এক বছর পূর্তিতে আপনাদের আরেকটা আনন্দের সংবাদ দিচ্ছি যে, আমরা খুব দ্রুতই হাসপাতালের কার্যক্রম চালু করতে যাচ্ছি। যেখানে খুব কম খরচে রোগীদের অপারেশনের ব্যবস্থা থাকবে। এই হাসপাতালে রোগীদের সেবার মান উন্নত করতে সকল প্রকারের সুযোগ সুবিধা  দেওয়া হবে। এবং গরিব ও অসহায় রোগীদের জন্য সকল প্রকারের সুযোগ সুবিধা থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকাশিত সংবাদ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে ছাত্রদল নেতা আরিফুলের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


প্রকাশিত সংবাদ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে ছাত্রদল নেতা আরিফুলের প্রতিবাদ

 

 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে প্রকাশিত সমকামিতার অভিযোগসংক্রান্ত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
 
শুক্রবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে আরিফুল ইসলাম মোল্লা বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি স্বার্থান্বেষী মহল তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
 
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, তার নামে প্রচারিত কথিত ফেসবুক আইডি, মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট ও অন্যান্য তথাকথিত প্রমাণ সম্পূর্ণ ভুয়া এবং আধুনিক প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি কখনোই এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
 
আরিফুল ইসলাম মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন ও সংগঠনে আমার অবস্থান দুর্বল করার লক্ষ্যেই একটি মহল ষড়যন্ত্র করছে। সত্য উদঘাটনে আমি আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
 
তিনি গণমাধ্যমকেও যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলের কাছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ করেন।
 
উল্লেখ্য, এর আগে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। তবে শুরু থেকেই এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বেড়ে ১২ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বেড়ে ১২ শতাংশ

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহের মধ্যে প্রায় ১২ শতাংশ বেড়েছে। এই অবস্থার প্রভাব চীনের জ্বালানি বাজারেও পড়েছে।

দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) আগামীকাল শনিবার থেকে পেট্রোল এবং ডিজেলের খুচরা মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এনডিআরসি জানিয়েছে, প্রতি টন পেট্রোলের দাম বাড়িয়ে ৩০০ ইউয়ান (প্রায় ৪৪.২৯ মার্কিন ডলার) এবং প্রতি টন ডিজেলের দাম বাড়িয়ে ২৯০ ইউয়ান (প্রায় ৪২.৮২ মার্কিন ডলার) করা হবে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানাচ্ছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসেবা প্রতিষ্ঠান অয়েলকেমের প্রধান জ্বালানি বিশ্লেষক লিউ বিঙজুয়ান মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যের পুনরায় উত্তেজনার কারণে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম অসংযতভাবে বেড়েছে।

মূল্য সমন্বয়ের আগের ১০ কার্যদিবসে গড় তেলের দাম আগের মূল্য নির্ধারণ চক্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%