রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৫৭ এম
মোংলা বন্দর বস্ত্র ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর শহরের আব্দুস সামাদ সড়কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।
শপথ গ্রহণকারীরা হলেন- মোংলা বন্দর বস্ত্র ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. কামরুল হাসান খোকন, সহ-সভাপতি আজিজুর রহমান সোহাগ ও মো. মোস্তফা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন ও মো. আলাউদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আঃ সালাম ব্যাপারী, প্রচার সম্পাদক মো. সোহাগ গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাদী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাব্বি মিয়া, সদস্য আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, মো. রুবেল, মো. সোয়েব আক্তার ও হাফিজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, বিএনপি নেতা এমরান হোসেন, গোলাম নুর জনি, মো. জসিম উদ্দিন ও আঃ সালাম ব্যাপারী।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মোংলা বন্দর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী মডেল থানা এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
একই সঙ্গে ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় চোলাই মদ, তিন বোতল বিয়ার ও ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শনিবার ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
অভিযানে মহিপাল এলাকা থেকে সমাজবিরোধী কর্মকাণ্ডের মামলার আসামি আশরাফুল জামান সোহাগ (২০) এবং এসএসকে রোড এলাকা থেকে ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম রিয়াজকে (২৮) গ্রেফতার করা হয়।
অন্যদিকে ধর্মপুর এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ একাধিক মাদক মামলার আসামি মো. সেলিমকে গ্রেফতার করা হয়। এক্ষেত্রে একই এলাকা থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করা হয় রাবেয়া আক্তারকে।
এদিকে, পুলিশের অভিযানে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহরিয়ার হোসেন (২২), নাজমুল ইসলাম (২১), শহিদুল ইসলাম মন (৩৪), ইসমাইল হোসেন ইমন (২৬) ও মো. রুবেলকে (২৬) গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তিন বোতল বিয়ারসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ডাকাত দলের সক্রিয় সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিরা আছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনীর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনী মডেল থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকা শহরের মোহাম্মদপুর, দক্ষিণখান, বংশাল, মতিঝিল ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের হাতে ৫১ জন অপরাধী গ্রেফতার হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার এদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানার পুলিশ ২৫ জন, বংশাল থানার পুলিশ ১১ জন, মতিঝিল থানার পুলিশ ৬ জন, তুরাগ থানার পুলিশ ৫ জন এবং দক্ষিণখান থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সাব্বির (২২), রাকিব (২৩), সিয়াম আহমেদ তুহিন (২৪), ইব্রাহিম (২৫), শাকিল (২৫), রাসেল (২৮), সুরুজ (৩০), মানিক (৩৩), মনির (৪৫), সুজন (২২), রায়হান (২৬), নাঈম (২৬), জাহাঙ্গীর (২৮), আব্দুল্লাহ আল নোমান (৩০), মাহাজাবিন নাসরিন (২৫), বশির (২৯), সোলাইমান (২৪), সাইফুল ইসলাম (৩০), শান্ত (১৯), কাজল (৫০), শাহীন (৩০), আরিফ হোসেন (২৩), রাফসান (২৭), রুবেল (২৮) ও তাজিম ইবনে জলিল (৩২)।
বংশাল থানায় গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছে-মো. আশিক ইকবাল, মো. ফারুক মিয়া (৩৭), মো. ইয়াসিন (২৪), মোহাম্মদ নবীদুল হক (৫০), মো. শাহ আলম (৪০), মো. মোস্তফা (৪৫), মো. জনি (৩২), মো. তুষার আহম্মেদ (২৮), মো. রোকনুজ্জামান, মো. নুর ইসলাম (৪৯) ও মো. জামাল হোসেন (৩৫)।
মতিঝিল থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মো. ইমন হোসেন রনি ওরফে পাইপ রনি, মো. নুর ইসলাম ওরফে নয়ন ইসলাম (২৮), মো. নাজমুল হক (২৮), মো. তালিম হোসেন (২৮), মানিক মিয়া (৫৪) ও মো. মজিবর (২৮)।
তুরাগ থানায় গ্রেফতারকৃতরা হলো- মো. আমিনুল ইসলাম সোহাগ (২৬), শেখ শাহানাজ মাহি (২৫), মো. শরীফ (১৯), মো. তানভীর হক (২১) ও মো. তানজিল (১৯)।
দক্ষিণখান থানার গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- শান্ত ইসলাম (২১), মো. রাকিবুল হাসান রুবেল, কাইয়ুম ভূঁইয়া (৪০) ও মোছা. খুকুমনি (৪৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. সুজন মিয়াকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন স্বাক্ষরিত একটি চিঠিতে এ সিদ্ধান্তটি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ‘দলীয় পদে থেকে সুজন মিয়া দলের ভাবমূর্তি ও শৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একাধিকবার সতর্ক করার পরেও তিনি তা অব্যাহত রেখেছেন, যার কারণে তাঁকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য সুজন মিয়াকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সতর্কবার্তা আমলে না নেওয়ায় সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে এসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এটি সাম্প্রতিক সময়ে দুই নেতার মধ্যে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের সাক্ষাৎ। মূলত দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সামগ্রিক কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে গভীর আলোচনা করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা এবং নাবিকদের সুরক্ষা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যুদ্ধ বা সংঘাতের পরিবর্তে সংলাপে জোর দিয়ে কূটনৈতিক পথ অনুসরণের পক্ষে অবস্থান নিয়েছে ভারত।
ব্রিকস বিজনেস ফোরামে দেওয়া ভাষণে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একাধিপত্য ভাঙার প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন, সদস্য দেশগুলোকে নিজেদের মধ্যকার বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহারের আহ্বান জানান। বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও মার্কিন সামরিক আগ্রাসনের মুখে ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গত ৩১ আগস্ট বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকেও নরেন্দ্র মোদি ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ভারতের বিস্তৃত কূটনৈতিক সম্পর্কের সদ্ব্যবহার করে সংঘাতপূর্ণ পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ