প্রিন্ট এর তারিখঃ ১৭ই অক্টোবর, ২০২৬ইং; ০৫:৩৫ এম || প্রকাশের তারিখঃ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ১২:২৮ পি.এম
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার সকল সুযোগ সুবিধা জনগনের দরগোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকার নিয়ে এবার পৌর নির্বাচনে লড়বেন যুবদল নেতা মো, হারুন বাদশা। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডে কমিশনার পদে নির্বাচন করবেন।
রবিবার (১৩ই সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি তার পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, প্রথম শ্রেনীর পৌরসভা হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত পৌরবাসী। চলছে পৌর সেবার নামে শুধুই প্রতারনা। তিনি উল্লেখ করেন, প্রথম শ্রেনীর পৌরসভা জনস্বার্থে যে সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন যেমন, রাস্তাঘাট ও উন্নত যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, আলোর ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, জননিরাপত্তা ইত্যাতি। আর এসব যেন পৌরবাসীর জন্য শুধুই শুভঙ্করের ফাঁকি। সুতরাং ওয়ার্ডের একজন সচেতন নাগরিক হিসেবে আমার ওয়ার্ডের সকল জনগন যেন তাদের প্রাপ্য অধিকার ফিরে পায় তা নিশ্চিত করতেই আমার নির্বাচনে অংশ নেয়া।
ওয়ার্ড বাসী জানান, যুবদল নেতা হারুন বাদশার মতো ন্যায়-নিষ্ঠাবান প্রতিবাদী যুবক যদি নির্বাচনে আসে এবং নির্বাচিত হয় তাহলে অবশ্যই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন হবে। সেই সাথে প্রথম শ্রেনীর পৌরসভার বাসিন্দা হিসেবে আমাদের সকলের প্রাপ্য অধিকার নিশ্চিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"