প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
প্রিয় তারকার প্রতি অনুরাগীদের ভালোবাসার বহিঃপ্রকাশে কতটা ভিন্নতা থাকতে পারে, তারই নজির মিলেছে ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের এক ভক্তের কাণ্ডে। ওই অনুরাগী তার প্রিয় অভিনেত্রীর মুখের ছবি বুকে ট্যাটু করিয়েছেন।
শুধু তা-ই নয়, ওই ট্যাটু দেখাতে শেহনাজের সামনে হাজির হন তিনি। বিষয়টি দেখে অভিনেত্রী যথেষ্ট চমকে যান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ভক্ত পাঞ্জাবি ভাষায় শেহনাজের সঙ্গে কথা বলছেন। এ সময় তার বুকের ট্যাটুটি শেহনাজের চোখে পড়ে।
শেহনাজ কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, ‘তুমি এই ট্যাটুটা কেন করালে?’
জবাবে ভক্তটি বলেন, ‘আমি আপনার ভক্ত।’ তখন শেহনাজ বলেন, ‘আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু…’। তবে তার কথা শেষ হওয়ার আগেই অন্যদিকে মন চলে যায় অভিনেত্রীর। পরে তিনি ওই ভক্তকে ধন্যবাদ জানান, এমনকি তার হাতও ধরেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর শেহনাজের ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। একজন নেটাগরিক লিখেছেন, ‘এর আগে হাতে ট্যাটু করিয়েছিল। তখন শেহনাজ বলেছিলেন, ‘যা করেছ ঠিক আছে, খুব ভালো। কিন্তু হৃদয়ে আর ট্যাটু করিও না।’ কিন্তু তিনি দেখছি শেহনাজের কথা একটাও শোনেননি।’
অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘এক সময় শেহনাজ নিজে (করণ) আউজলার ট্যাটু করিয়েছিলেন। আর আজ মানুষ শেহনাজের ট্যাটু করাচ্ছে।’
আরেকজনের মন্তব্য, ‘কী সুন্দর এবং সাহসী একটি পদক্ষেপ! শেহনাজ সত্যিই ভাগ্যবতী।’ সব মিলিয়ে ওই ভক্তের কাণ্ডে স্পষ্ট, শেহনাজের প্রতি তার ভালোবাসা কতটা গভীর।
এদিকে শেহনাজের সাম্প্রতিক সিনেমা ‘সিং ভার্সেস কৌর ২’ গত শুক্রবার, ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। খবর অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৫ লাখ রুপি আয় করেছে। এখন দেখা যাক সপ্তাহান্তে ছবিটি কেমন ব্যবসা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন