প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
ব্রিকস সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া রাজকীয় নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেননি। ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মানে এই নৈশভোজটি গত শনিবার আয়োজন করা হয়েছিল।
সম্মেলনের কর্মসূচির সমাপ্তির আগেই তিনি নিজ দেশে ফিরে যাওয়ায় নৈশভোজে উপস্থিত ছিলেন না আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদও।
তবে, শনিবার সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করা শি জিনপিং কেন নৈশভোজে অনুপস্থিত ছিলেন, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এখনও। একটি সূত্র জানায়, বিশ্রামের জন্য হোটেলে ফিরে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট।
এছাড়া, নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য নেতারা সশরীরে উপস্থিত ছিলেন।
গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া ব্রিকস সম্মেলন আজ ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। ভারতের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে ১১টি সদস্য দেশ এবং ১০টি অংশীদার দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছেন।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন