প্রিন্ট এর তারিখঃ ১৭ই অক্টোবর, ২০২৬ইং; ০৫:৩৬ এম || প্রকাশের তারিখঃ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ১২:৪৯ এম
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ১৯৭ সদস্যের নতুন কমিটি
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এমভিএসএ) ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য ১৯৭ সদস্যবিশিষ্ট তৃতীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) আহ্বায়ক ও ময়মনসিংহ ভেটস ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. শফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভার সিদ্ধান্ত এবং উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. নাইমুর রহমান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদী হাসান। দপ্তর সম্পাদক হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাজ ইমতিয়াজ পৃথিল এবং প্রচার সম্পাদক হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের সাজিদ জোবায়ের।
কমিটিতে ২০ জন সহসভাপতি, ৩২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এর বাইরে সহ-সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৭ সদস্যের কমিটিতে সর্বোচ্চ প্রতিনিধিত্ব রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টি থেকে ৫৪ জন শিক্ষার্থী কমিটিতে স্থান পেয়েছেন, যা মোট সদস্যের প্রায় ২৭ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ জন সদস্য রয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এবং তৃতীয় সর্বোচ্চ ২১ জন গণ বিশ্ববিদ্যালয় থেকে।
এমভিএসএর অন্যতম লক্ষ্য ময়মনসিংহের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করা। পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত ও নেতৃত্বের দক্ষতা বিকাশ, সামাজিক দায়িত্ববোধ তৈরি এবং প্রান্তিক এলাকায় বিনামূল্যে প্রাণিচিকিৎসা সেবা, জুনোটিক রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"