প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে, আলোচনা চলাকালীন সময়ে মস্কো সামরিক অভিযান বন্ধ করবে না—এমনটাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এই তথ্য একটি প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।
রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান, তাহলে তাকে অবশ্যই মস্কোতে আসতে হবে।
তার ভাষ্য, জেলেনস্কিকে মস্কোয় আসার জন্য আমন্ত্রণ জানানো রাশিয়ার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সদিচ্ছার পদক্ষেপ। কারণ, ইউক্রেনের প্রেসিডেন্ট এখনও রাশিয়ার সঙ্গে আলোচনা নিষিদ্ধ করে জারি করা নিজের ডিক্রি বাতিল করেননি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনায় বসার ক্ষেত্রে রাশিয়ার সদিচ্ছার অভাব নেই এবং মস্কো এখনো আলোচনা পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।
তবে তিনি স্পষ্টভাবে বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা আরম্ভ হলেও রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন