প্রিন্ট এর তারিখঃ ১৭ই অক্টোবর, ২০২৬ইং; ০৫:৩৫ এম || প্রকাশের তারিখঃ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ১২:২৭ পি.এম
বানারীপাড়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ পুকুরে ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
এর আগে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
পরে আসন্ন ইলিশ রক্ষা অভিযান নিয়ে আলোচনাকালে তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা সবার দায়িত্ব। ইলিশের প্রজননকালে মাছ ধরা বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে তিনি উপজেলা মৎস্য দপ্তরকে নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এই মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিংহ, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরি, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, পৌর বিএনপির সভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির হোসেন সুমন হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন ও ফারুক হোসেন মল্লিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক শুভ মোঘল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খসরু নোমান নান্নু মৃধা, সাধারণ সম্পাদক সৈয়দ পলাশ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সদস্য মাসুদ হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"