প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে এবি পার্টির উদ্যোগে প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি বিজয়নগরের বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, নাইটিংগেল মোড়, পল্টন মোড় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শোক, শ্রদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান প্রদান করেন।
মিছিল শুরুর পূর্বে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বক্তব্য রাখেন। তিনি বলেন, জুলাইয়ের শহীদরা ৭১ সালের শহীদদের বাস্তব অনুসারী, তাদের অকাতরে জীবন ও রক্ত দিয়ে প্রমাণ হয় যে তারা তাদের সার্থক উত্তরসূরি। জুলাইয়ের স্লোগান ছিল ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’। যারা ক্ষমতার মোহে দেশকে নিজের বাপের সম্পত্তি এবং জনগণকে নিজেদের গোলাম ভাবতে শুরু করবেন, তাদের বিরুদ্ধে জুলাই আমাদের আজীবন পথ দেখাবে এবং আমাদের গৌরবময় সেই জুলাই বার বার ফিরে আসবে।
এছাড়া এসময় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন