প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছর ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পিএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ৮টা ১৫ মিনিটে ইছাখালী ইউনিয়নের বেপজার গেটের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. বাদশা (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। একই দিন রাত ১১টা ৫ মিনিটে এসআই আব্দুল্লাহ আল মাসুদ বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে মহাসড়ক থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. সুমন (৪৩) নামের অপর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এদিকে রোববার সকালে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আউলিয়া হোসেন ওরফে শহিদকে গ্রেফতার করেন এএসআই মো. আব্দুল মমিন। এছাড়া যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহাদাত হোসেন এবং অপর এক মামলার আসামি মোশারফ হোসেন ওরফে ফুলসার (৪৪)-কে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় মো. মাহাবুবুল ইসলাম রাব্বি (২০) ও প্রিন্স দেবনাথ (২০) নামে দুজনকে এবং পেনাল কোডের নিয়মিত মামলার আসামি মো. শরিফুল ইসলাম রাসেল (৪০)-কে বারইয়ারহাট বাজার ও বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত ৮ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন