প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
আমাদের হাতে পাওয়া তথ্যের ভিত্তিতে অসংবাদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক টাঙ্গাইল জেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে ইসতিয়াক আহমেদ রাজীবকে সভাপতি এবং তানভীরুল ইসলাম হিমেলকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সাতজনকে সহ-সভাপতি, দুজনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, একজনকে সাংগঠনিক সম্পাদক, একজনকে প্রচার সম্পাদক, একজনকে দপ্তর সম্পাদক, একজনকে অর্থ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে দুজনকে সদস্য করা হয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন