০৮:০৫ পি.এম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার অর্থ ইএফটির মাধ্যমে সময়মতো পাঠানোর জন্য বিল জমা দেয়ার অনুরোধ করেছে।
সোমবার (২ মার্চ) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ৪ মার্চের মধ্যে অনলাইনে বিল জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীদের ভাতা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব ঘটতে পারে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত কর্মীদের বেতন ও ভাতা ইএফটি পদ্ধতির মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে। একই বছরের আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের জন্য অনলাইনে বিল জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানের প্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের মাধ্যমে এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে বিল দাখিল করতে হবে।
আরও পড়ুন: জুলাইয়ে জাতীয় সনদ ছাড়াও ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি অনুযায়ী প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল জমা দিতে হবে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাতা পাঠানো হবে এবং ভুল তথ্যে টাকা পাঠানোর সমস্যা হলে প্রতিষ্ঠানের প্রধানকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে।
এছাড়া, যদি কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ বা সাময়িক বরখাস্ত হন, তবে সংশ্লিষ্ট মাসে তাদের প্রাপ্যতা অনুযায়ী বিল নির্ধারণ করতে হবে। প্রয়োজনে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের বিষয়ও বিল জমা দেয়ার সময় উল্লেখ করতে হবে।
অধিদপ্তর আরো জানায়, বর্তমানে বিল জমা দেওয়ার অপশনে শুধুমাত্র আইবাস যাচাইকৃত বৈধ জনবলের তথ্যগুলোই সংযুক্ত হয়েছে। যাদের তথ্য সঠিক নয়, তাদের তথ্য যাচাই পরবর্তী সময়ে যুক্ত করা হবে।
আরও পড়ুন: ঢাকায় পথচারীকে পেটালেন বিদেশি মডেল, ভিডিও ভাইরাল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন