০১:৩১ পি.এম
দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলের বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে যে কুয়াশা বিরাজমান, তা আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার অথবা কিছু কিছু স্থানে এর চেয়ে কমে যেতে পারে। এসব এলাকার জন্য অপেক্ষমান নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোন সংকেত দেখাতে হবে না।
আরও পড়ুন: জুলাইয়ে জাতীয় সনদ ছাড়াও ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন