ঢাকা মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২বঙ্গাব্দ ২১শে রমজান, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ইং ২৫শে ফাল্গুন, ১৪৩২বাং

অসুস্থ বৃদ্ধাকে ভোটাধিকার নিশ্চিত করতে পাশে দাঁড়ালেন : প্রধানমন্ত্রী


অসুস্থ বৃদ্ধাকে ভোটাধিকার নিশ্চিত করতে পাশে দাঁড়ালেন : প্রধানমন্ত্রী

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ : অসুস্থ বৃদ্ধা রাহেলা খাতুন, যিনি ধানের শীষে ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, তার পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত, ‘ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে, তার সন্তানকে যদি ভোট না দেই তাহলে কী নিয়ে বাঁচবো!’ শিরোনামের প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে।

আজ মঙ্গলবার, রাজধানী ঢাকার আরামবাগ এলাকায় ওই বৃদ্ধার বাসায় সাক্ষাৎ করতে গিয়েছিল ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

আরও পড়ুন: দুর্যোগে সবসময় প্রস্তুতি থাকা উচিত : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

এই প্রতিনিধিদলে সদস্য ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা নরসিংদী-৫ আসনের (রায়পুরা) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন।

সাক্ষাৎকালে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলা খাতুনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা সহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকারস অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দullah Al Misbah ইত্যাদি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কিভাবে যেন একজন ব্যক্তি রাহেলা খাতুনের কাছে নির্বাচনে ভোট দানের বিষয়ে জানতে চান, তখন তিনি ধানের শীষে ভোট দেয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: জিয়াউর রহমানের নেতৃত্বে সবসময় ইসলামের রাজনীতি : এ্যানির মন্তব্য

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গণকবর ছবি শেয়ার ও মন্তব্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই মার্চ, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গণকবর ছবি শেয়ার ও মন্তব্য প্রকাশ

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের জন্য প্রস্তুত গণকবরের ছবি প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্টে ওপর থেকে ধারণ করা গণকবরের তিনটি ছবি পোস্ট করেন তিনি। 

 

পোস্টে তিনি লেখেন, এগুলো হলো নিরীহ শির্থার্থীদের জন্য খোড়া গণকবর। তারা একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছে। বোমার আঘাতে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

 

তিনি আরও বলেন, ‘ট্রাম্প ইরানিদের ‘উদ্ধার’র প্রতিশ্রুতি দিয়েছেন। বাস্তবে এভাবেই উদ্ধার করা হচ্ছে। গাজা থেকে মিনাব পর্যন্ত নিরীহ শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে।’ 

 

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন।

 

 

ইরানে সামরিক আগ্রাসনের দ্বিতীয় দিন গত রোববার (১ মার্চ) ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলায় নিহত ছাত্রীর সংখ্যা ১৮০ জনে দাঁড়িয়েছে।

 

আজ মঙ্গলবার (৩ মার্চ) নিহতদের স্মরণে গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এতে দেখা যায়, হাজারো মানুষ একটি জনসমাগমস্থলে জড়ো হয়েছেন। এ সময় সমাবেশ ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরাইল ধ্বংস হোক’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’ স্লোগানে মুখর হয়ে ওঠে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রাবাসের দরজা ভেঙে পুলিশ-ফায়ার সার্ভিস যুবকের ঘুম ভাঙাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই মার্চ, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


ছাত্রাবাসের দরজা ভেঙে পুলিশ-ফায়ার সার্ভিস যুবকের ঘুম ভাঙাল

ময়মনসিংহে এক ছাত্রাবাসে ভোর বেলার এক শিক্ষার্থী গভীর ঘুমে থাকছিলেন। দুপুর গড়িয়ে বিকেলেও তার ঘুম ভাঙেনি। মেসের অন্যান্য সদস্যরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তার থেকে কোনো সাড়া পাননি। এই অবস্থায় আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসও।

পরে তারা দরজা ভেঙে দেখতে পান সেই যুবক সোহান গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছেন। মঙ্গলবার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সার্বিক ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং হাস্যরসের জন্ম হয়েছে।

ভিডিওতে পরিষ্কারভাবে দেখা গিয়েছে, ছাত্রদের একটি দল মেসের দরজা ধাক্কাতে ধাক্কাতে সোহানকে ডাকছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া প্রতিধ্বনিত হয়নি। এসময় স্থানীয়রা বিষয়টি জানার পর দরজার সামনে জমায়েত হয়। এ ডাকার মধ্যেও সোহানের সাড়া মিলেনি। পরে পুলিশ এসে ডাকাডাকি করার পরও সাড়া না মেলায় তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই শিক্ষার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নগরীর সানকিপাড়া এলাকার স্বাস্থ্য অফিসার্স গলির ছাত্রাবাসে ভোরে ঘুমিয়ে পড়া সোহান পরে দিনের বেলাতেও সাড়া না দেওয়ায় তার সহপাঠীরা চিন্তিত হয়ে পড়েন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে যায় এবং লোকজন ভিড় করে। পুলিসের পাশাপাশি ফায়ার সার্ভিসও এসে সোহানকে ১২ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, সোহান সারারাত না ঘুমিয়ে ভোর রাতে ঘুমাতে গিয়েছিলেন, ফলে তিনি ডাকাডাকির আওয়াজও শুনতে পাননি। অবশেষে ফায়ার সার্ভিসের সহায়তায় সোমবার বিকেল ৩টার সময় তাকে উদ্ধার করা হয়েছে। সোহান সুস্থ আছেন এবং তিনি বর্তমানে একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইফতারের ১৫ মিনিট আগে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারাল তাহের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই মার্চ, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


ইফতারের ১৫ মিনিট আগে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারাল তাহের

সিলেটের বিয়ানীবাজারে ইফতারের ১৫ মিনিট পূর্বে ট্রাকের চাপায় আবু তাহের তানিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার রামধা গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামধা গাছতলা এলাকায় একটি ট্রাক দ্রুত গতিতে চলতে চলতে তানিমকে চাপা দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সময় সংবাদকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। তাৎক্ষণিকভাবে ট্রাকটি পুলিশ আটক করেছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ মার্চের সংসদ অধিবেশনে উপস্থাপিত হবে অন্তর্বর্তী সরকার গৃহিত অধ্যাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩ই মার্চ, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


১২ মার্চের সংসদ অধিবেশনে উপস্থাপিত হবে অন্তর্বর্তী সরকার গৃহিত অধ্যাদেশ

সিলেট, ৩ মার্চ, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকতা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, মীর শাহে আলম উল্লেখ করেন, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীক ব্যবহারে নির্বাচন অনুষ্ঠিত হবার জন্য একটি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছে। আগামী ১২ মার্চ সকল অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এরপর পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি গ্রহণ করবে না— এই সিদ্ধান্ত ওইদিন নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, যখন পর্যন্ত প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হয়, তখন নির্বাচন হবে না। অধ্যাদেশ পাস হলে সেটিকে আইন আকারে সংসদে পাস করতে হবে। এরপর দ্রুততার সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিসিকে চলমান এবং প্রক্রিয়াধীন সকল প্রকল্প নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খনন, এবং নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।

সিসিকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি আরও বলেন, ‘সিলেট সিটি করপোরেশন আমার দেখা সবচেয়ে সুন্দর এলাকা। তবে এখানে পানি, জলাবদ্ধতা, খাল উদ্ধার ও সংস্কারের বিষয়ে অবগত হলাম।’

প্রতিমন্ত্রী শাহে আলম সিলেট সফর সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম থেকে আমাদেরকে দিকনির্দেশনা দিচ্ছেন। এই সিলেট সফরটি তাঁর নির্দেশে করা হচ্ছে। সফরের বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী’র স্ত্রী ডা. জুবাইদা রহমান অত্যন্ত খুশি হয়েছেন। সফর শেষে সিলেটের নানা সীমাবন্ধতার বিষয়গুলো তাঁকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, সিলেটের রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়াম এবং সিলেট নগরের ধোপাদিঘীর ওয়াকওয়ে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে রমজান, ১৪৪৭হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১২:১০
আসর ০৪:২৬
মাগরিব ০৬:০৫
ইশা ০৭:১৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৬:০৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%