১১:৪৫ পি.এম
সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে বার্তাসংস্থা রয়টার্সের উল্লেখ করে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।
গত শনিবার সকালে ইরানে একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এরপর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামলার কাজ শুরু করে ইরানের নিরাপত্তাবাহিনী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন আমিরাতে হামলার ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ মঙ্গলবার রাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেলো।
আরও পড়ুন: জুলাইয়ে জাতীয় সনদ ছাড়াও ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
তবে এসব বিস্ফোরণ মিসাইল বা ড্রোনের আঘাতের ফলস্বরূপ হয়েছে কিনা অথবা এগুলো প্রতিহতকারী মিসাইলের শব্দ, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন