১০:৫১ পি.এম
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝে, দুবাইয়ে প্রায় ৪৮ ঘণ্টা ধরে আটকা পড়েছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪ এর ৩৯ জন পাইলট এবং কেবিন ক্রু। সীমিত বিমানবন্দর কার্যক্রম এবং সংবেদনশীল নিরাপত্তা পরিবেশ—এসব মিলিয়ে ছিল অত্যন্ত কঠিন পরিস্থিতি।
দুবাই স্টেশন ও ঢাকা হেড অফিসের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অবশেষে বিশেষ অনুমতি পাওয়া যায়। যাত্রীবিহীন বিশেষ ফ্লাইট বিএস ৩৪৪ ডি-তে ৩৯ জন ক্রুকে নিয়ে দেশে ফেরার জন্য উড্ডয়ন করা হয়—যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে এটি ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট।
ক্যাপ্টেন সামসুজ্জাহান ও ফার্স্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে গভীর রাত ২টা ৩৬ মিনিটে নিরাপদভাবে অবতরণ করে ফ্লাইটটি। এই প্রতিকূল সময়েও পেশাদারিত্ব, সমন্বয় এবং সাহসের ওপরই আস্থা রেখেছে ইউএস-বাংলা।
আরও পড়ুন: ইরান বললো ইউরোপীয় কমিশনকে: ভণ্ডামি বন্ধ করুন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন