০৯:২২ পি.এম
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গতকাল রাত (২ মার্চ) গেতাফের কাছে পরাজয়ে গুরুতর চোটে পড়েছেন বলে জানা গেছে। বিশ্বকাপের পূর্বে তার এই চোট ব্রাজিল দলের জন্য চিন্তার বিষয় হয়ে উঠেছে।
গেতাফে সান্তিয়াগো বের্নাব্যু সফরে এসে ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নদের ১-০ গোলে পরাজিত করেছে। ম্যাচের প্রথমার্ধে মার্তিন সাত্রিয়ানোর অসাধারণ গোলে গেতাফের জয় নিশ্চিত হয়।
রদ্রিগো মূল একাদশে ছিলেন না, তবে দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ আলভারো আরবেলো তাকে মাঠে নামান, যাতে বিপরীত দলকে চাপে রাখা যায়। কিন্তু রিয়াল মাদ্রিদ গেতাফের দৃঢ় রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়, যার ফলে তারা এখন বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
আরও পড়ুন: হাদি হত্যার আসামিদের ফেরানোর দাবিতে ঢাবিতে বিক্ষোভ
ম্যাচের পরদিন জানা যায়, রদ্রিগোর হাঁটুতে আঘাত লেগেছে। ম্যাচ শেষে মেডিক্যাল টিম তাকে পরীক্ষা করে এবং পরদিন সকালে আরও পরীক্ষা করা হয়। ধারনা করা হচ্ছে, শনিবার (৭ মার্চ) সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে তিনি খেলতে পারবেন না। তার ইনজুরি গুরুতর হলে, মৌসুম শেষ হওয়ার আশঙ্কাও রয়েছে। এতে করে বিশ্বকাপ খেলার সুযোগও সংকটে পড়তে পারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এ পর্যন্ত চলতি মৌসুমে লা লিগায় রদ্রিগো ১৯ ম্যাচে ১ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ৫ ম্যাচে ১ গোল ও ২টি অ্যাসিস্ট করেন।
রদ্রিগো যদি মাঠে না নামতে পারেন, তাহলে কোচ আরবেলোয়ার চাপ আরও বেড়ে যাবে। কারণ, ইতোমধ্যেই তিনি চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, এদার মিলিতাও, দানি সেবায়োস এবং রাউল অ্যাসেন্সিওর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হানিতে ভুগছেন।
আরও পড়ুন: জুলাইয়ে জাতীয় সনদ ছাড়াও ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন