০৩:২২ পি.এম
চট্টগ্রাম-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য দিদারুল আলমের (৫৭) আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ (সোমবার) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ প্রদান করেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সমাজে দ্বিগুণ বৈষম্য ভোগে প্রতিবন্ধী নারী : এফএলসি
আবেদনে উল্লেখ করা হয়, দিদারুল আলম ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৮ লাখ টাকার সম্পদ অধিকার করে রেখেছেন, যা নিয়ে দুদক মামলাও দায়ের করেছে।
আসামি একজন করদাতা। তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই সম্পদের সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত তাঁর আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করতে সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (সার্কেল উপকমিশনার/সহকারী কমিশনার) অধীনে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন