রবিবার, ১৫ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং
১২:০০ পি.এম
নুভিস্তা ফার্মা পিএলসি মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত ১০ ফেব্রুয়ারি। এখানে অভিজ্ঞতা ছাড়াই সকল আগ্রহী প্রার্থী আবেদন করতে পারবেন।
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।
পদের সংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সম্মান ডিগ্রী থাকতে হবে।
দক্ষতা ও অভিজ্ঞতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কিন্তু, অভিজ্ঞতা ছাড়াই আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: সর্বাধিক ৩৩ বছর হতে হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে কাজ করার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তির ধরন: পূর্ণকালীন।
যোগ্যতা: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
সুবিধাসমূহ: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বছরের দুটি উৎসব বোনাস, একটি শীতকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ও জীবন বীমা সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য জীবনবৃত্তান্ত এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুটি ছবি নিয়ে ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত হতে বলা হচ্ছে। আগ্রহীরা বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করতে পারেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান।
শার্লি বোচওয়ে বলেন, "শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সকল নাগরিক ও প্রতিষ্ঠানকে আমি প্রশংসা করি এবং বাংলাদেশ ও এর গণতন্ত্রকে সমর্থন করার জন্য কমনওয়েলথের অঙ্গীকার পুনর্নিশ্চিত করছি।"
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে বিজয় অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসন দখল করেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকেরা ৯টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে নতুন সরকার শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি পরিষ্কার করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি নিজের ফেসবুক পেজে বিষয়টি খোলাসা করেন।
প্রেস সচিব উল্লেখ করেছেন, 'মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পর বিভিন্ন প্ল্যাটফর্মে অসত্য তথ্য ও অনুমানভিত্তিক মতামত প্রচার করা হচ্ছে। সত্যিকার অর্থে, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের আগের দিনগুলিতে প্রধান উপদেষ্টার কাছে তার দায়িত্ব থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। কিন্তু নির্বাচনের আস্থা বজায় রাখতে এবং মাঠ প্রশাসনের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্মত হন।'
এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা অনুমাননির্ভর বক্তব্য প্রচৃত হতে নিষেধ করেছেন শফিকুল আলম।
শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। অন্যদিকে, মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) পদে নতুন করে এম সিরাজ উদ্দিন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে চাচ্ছেন, বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্থানীয় সময় শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্লুমবার্গকে দেয়া একটি সাক্ষাৎকারে রুবিও বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার উল্লেখ করেছেন যে, তার ইচ্ছা হলো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো। যদিও এটি কঠিন, তিনি চেষ্টা চালিয়ে যাবেন। আমরা এখন এই লক্ষ্য অর্জনের চেষ্টা করছি।'
পারস্পরিক সংলাপের গুরুত্ব তুলে ধরে রুবিও জানান, তিনি এমন এক প্রেসিডেন্টের অধীনে কাজ করছেন যিনি 'যেকোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি'।
তিনি আরো যোগ করেন, 'আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যদি আয়াতুল্লাহ (আলি খামেনি) আগামীকাল ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন, তাহলে প্রেসিডেন্ট তার সঙ্গে সাক্ষাৎ করবেন।'
রুবিও বলেন, এটি বোঝায়না যে ট্রাম্প আয়াতুল্লাহর মতামতের প্রতি সমর্থন জানিয়েছেন, বরং তিনি মনে করেন যে সরাসরি সংলাপই সংকটের সমাধানের কার্যকর উপায়। সমস্যা মোকাবিলা এইভাবেই করতে হয়।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন প্রসঙ্গে রুবিও বলেন, ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। কারণ, যদি ইরানের হাতে পরমাণু অস্ত্র আসে, তবে তা যুক্তরাষ্ট্র, ইউরোপ, এই অঞ্চলের এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে।
তিনি আরও জানান, 'আমরা এই অঞ্চলে আমাদের সেনা মোতায়েন রাখতে চাই, কারণ ইরান অতীতে মার্কিন স্বার্থে একাধিক আঘাত করতে সক্ষম হয়েছে।'
রুবিও মন্তব্য করেন, ইরান অতীতে আমাদের ওপর হামলার জন্য প্রস্তুত ছিল এবং তাদের ঘাঁটিগুলোকে হুমকি দেয়ার জন্যও। সুতরাং, যুক্তরাষ্ট্রকে সেখানে 'যথেষ্ট সামরিক সক্ষমতা' রাখতে হবে যাতে ইরান ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো বড় সংঘাত সৃষ্টি করতে না পারে।
অন্য দিকে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুতির বিকাশ করছে। এই বিষয়ে তথ্য জানানো দুই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন।
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দিলেই ওই অভিযান শুরু হবে। পরিস্থিতি তেমন হলে এটি দুই দেশের মধ্যে আগে ঘটে যাওয়া যেকোনো সংঘাতের চাইতে অনেক বৃহত্তর এবং গুরুতর হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।
ইসি আনোয়ারুল বলেছেন, চিঠি আজই কমিশনের কাছে এসে পৌঁছাতে পারে। সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংসদ সচিবালয়ের একটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়, একইদিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল এখনো পাওয়া যায়নি।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। ফল ঘোষণা এখনো স্থগিত থাকা দুটি আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিক রাজনৈতিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা ৯টি আসন জিতেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে নির্বাচিত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ