০২:৪৭ পি.এম
তেলেঙ্গানার থাম্মানপেট অঞ্চলের মেহবুবনগর জেলায় বিজয় দেবেরাকোন্ডার নিজের গ্রামে সোমবার নবদম্পতি বিবাহ-পরবর্তী সত্যনারায়ণ পূজায় অংশগ্রহণ করেন। তারা সেখানকার গ্রামবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় করেও কিছুটা সময় কাটান।
তবে এই সফর আনুষ্ঠানিকতার বাইরেও কিছু ছিল। একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিতে গিয়ে, নিজ গ্রামে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা করেন বিজয় এবং রাশমিকা। পৈতৃক ভিটেতে দাঁড়িয়ে, এ সিদ্ধান্ত আর সকলে ভাগাভাগি করেন তারা। তাদের এই উদ্যোগে গ্রামের মানুষদের মধ্যে একটি আনন্দের আবহ বিরাজমান।
জানা গেছে, ‘দেবেরাকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’ এর মাধ্যমে ওই অঞ্চলের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তির সুবিধা লাভ করবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করা এবং স্কুলছুট রোধ করাই মূল লক্ষ্য এই উদ্যোগের।
আরও পড়ুন: জুলাইয়ে জাতীয় সনদ ছাড়াও ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
এই দিন স্থানীয় জনগণের সামনে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন বিজয়। নতুন এই সামাজিক উদ্যোগের খবর শোনার পর আবেগে আপ্লুত হয়ে ওঠেন গ্রামের মানুষজন। বিজয়ের মানবিক পদক্ষেপে গর্বিত হলেন তার মা মাধবী দেবীও।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন