০৪:২২ পি.এম
১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে প্রধানমন্ত্রীর পরিকল্পনা ছিল ১০ মার্চ বগুড়াতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করা। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে তার বগুড়া সফরটি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের জটিলতার সমাধান হবে সংসদে
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ১০ মার্চের কর্মসূচিটি বাতিল করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন তারিখ ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক আরও জানিয়েছেন, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রীর কোন কর্মসূচি থাকছে না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন