০৯:২৪ পি.এম
বাংলাদেশের পরিচিত ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল সম্প্রতি খুলনাতে তাদের ১৬তম আউটলেটের গ্র্যান্ড উদ্বোধন পালন করেছে। এই উদ্বোধন অনুষ্ঠানটি শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি কেডিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত নতুন আউটলেটে অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের সহ-প্রধান ও অপারেশন্স বিভাগের প্রধান শাকিব আহসান, ব্র্যান্ড ও যোগাযোগের প্রধান ফারাজ হোসেন রুম্মান এবং আরও অনেক অতিথি। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়।
শো-রুমে আসা রিয়াদ নামের একজন ক্রেতা বলেন, ‘সারার নতুন শো-রুম খুলনাতে। আগে অনলাইনে দেখেছি। আজ কেনাকাটা করতে এসেছি। তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো লাগছে। এখানে সূলভমূল্যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে। যেটা আমাদের জন্য সুবিধা। অন্য শো-রুমের তুলনায় দাম অনেক কম। প্যান্ট, পাঞ্জাবীর কালেকশন অনেক ভালো লেগেছে।’
আরও পড়ুন: সমাজে দ্বিগুণ বৈষম্য ভোগে প্রতিবন্ধী নারী : এফএলসি
আকাশ নামের এক অন্য ক্রেতা বলেন, ‘এখানকার পণ্যগুলো খুব ভালো। ফ্রেব্রিক্সগুলো ভালো, স্বল্প দামের মধ্যে ভালো পণ্য পাওয়া যায়, এ জন্য এসেছি এবং কেনাকাটাও করেছি।’
সারা লাইফস্টাইলের ডিজিএম ও অপারেশন্সের প্রধান শাকিব আহসান মন্তব্য করেন, খুলনাতে নতুন শপ উদ্বোধন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, ‘আমরা একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করি বাংলাদেশে এমন একটি ব্রান্ড গড়ে তোলা, যেখানে কোয়ালিটি, ডিজাইন এবং বিশ্বাস একই সময়ে পাওয়া যায়। খুলনাতে নতুন শপ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা কাস্টমারের আরও কাছে যেতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে কাস্টমারদের এমন একটি অভিজ্ঞতা দেওয়া যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং বিশ্বাস। আমাদের মানসম্পন্ন পণ্য এবং সাশ্রয়ী মূল্য যে কারণে মানুষ এখানে আসবে। আমরা কঠোরভাবে কোয়ালিটি কন্ট্রোল এবং কাস্টমারদের সেরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।’
তিনি আরও উল্লেখ করেন, খুলনার মানুষের ব্রান্ডের প্রতি চাহিদা রয়েছে। এ লক্ষ্যে খুলনাতে নতুন ব্রান্ড শপ প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। শো-রুমের উদ্বোধনের পর থেকে ক্রেতাদের কাছ থেকে উষ্ণ সাড়া পাওয়া যাচ্ছে। উদ্বোধনের প্রথম তিন দিন তারা ১৫% ডিসকাউন্টও দিচ্ছেন।
প্রতিষ্ঠানটি জানায়, স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় সারা লাইফস্টাইল, যা প্রতিষ্ঠা করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. খালেদ। প্রতিষ্ঠানটির পরিচালক শরীফুন রেবা।
আরও পড়ুন: নার্সিং খাতে বাংলাদেশ-ফিলিপাইন সমঝোতা চুক্তি
সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেট নিয়ে সারা লাইফস্টাইল ইতোমধ্যেই দেশব্যাপী পরিচিত। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তারা তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করছে।
খুলনার সোনাডাঙ্গায় প্লট নং–এ৪, মজিদ সরণি, খুলনা–৯০০০ ঠিকানায় অবস্থিত নতুন আউটলেটের মাধ্যমে খুলনাবাসীর কাছে সারা লাইফস্টাইলের জনপ্রিয় শীতবস্ত্র ও জ্যাকেট কালেকশন আরও সহজে পৌঁছে যাবে। এখানে পুরুষ, নারী ও শিশুদের জন্য চলাচলের পাশাপাশি উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী নানাবিধ পোশাকের প্রাচুর্য রয়েছে।
পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে আউটলেটে তৈরি করা হয়েছে একটি কিডস প্লে জোন।
সারা লাইফস্টাইলের পশ্চিমা সাব-ব্র্যান্ড ‘ঢেউ’–এর তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক কালেকশনও এখানে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: কার্ড পাওয়ার পথে কোনো বাধা থাকবে না: প্রতিমন্ত্রী
প্রতিষ্ঠার পর থেকে ১৬টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সারা লাইফস্টাইলের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন দেখা যাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন